News Flash

  • Home
  • Uncategorized
  • খবরের জেরে যাত্রী বিশ্রামগার নির্মাণ করল খোয়াই পুর পরিষদ
Image

খবরের জেরে যাত্রী বিশ্রামগার নির্মাণ করল খোয়াই পুর পরিষদ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ নভেম্বর৷৷ ধারাবাহিক ভাবে জাগরণ এ সংবাদ প্রকাশে দূর দূরান্ত থেকে আগত কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ নিত্যদিনের যাত্রীদের জন্য নির্মিত যাত্রী বিশ্রামগারের দূর্দশা না কাটলেও আধুনিকমানের নতুন বিশ্রামাগার নির্মাণ করা হল খোয়াই পুর পরিষদের উদ্যোগে৷ যানবাহনের জন্য দীর্ঘ প্রতীক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকার অসহ্যকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা৷ এবার থেকে রাস্তার পাশেই নব নির্মিত যাত্রী বিশ্রামাগারে বসে থেকেই যানবাহনের অপেক্ষা করতে পারবে তারা৷

খোয়াই পুর পরিষদের অন্তর্গত লালছড়া এলাকায় একটি যাত্রী বিশ্রামাগার দীর্ঘ বছর যাবত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল৷ নিত্যদিনের যাত্রী সহ বিশেষ করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত এই যাত্রী বিশ্রামাগারের পাশেই৷  কিন্তু বসার বা বিশ্রামের সুযোগ গ্রহণ করতে পারত না কেউই৷ নোংরা পঁুতিময় অবস্থায় ছিল বিশ্রামের স্থানটিই৷    ধারাবাহিকভাবে জাগরণ পত্রিকায় এই বিশ্রামগারটির দূর্দশা নিয়ে সংবাদ প্রকাশিত হবার পরই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই বিশ্রামাগারের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আধুনিকমানের একটি বিশ্রামাগার গড়ে তোলা হয় গত কিছুদিন পূর্বে৷ এই বিশ্রামাগারটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য৷  কল্যাণপুর, বাগান বাজার, গৌরাঙ্গটিলা, রামচন্দ্রঘাট, চেবরী, সোনাতলা, মহাদেবটিলা থেকে ছাত্রছাত্রীরা খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে উন্নত শিক্ষা গ্রহণের জন্য ছুটে আসে৷ কিন্তু কলেজ করে বাড়ি ফেরার সময় লালছড়া দিয়ে মূল সড়কে এসে গাড়ির জন্য অপেক্ষা করে সবাই৷ কিন্তু অপেক্ষমান ছাত্রছাত্রীদের  জন্য বিশ্রামাগারটির প্রয়োজনীয়তা থাকলেও সেটি নোংরা পঁুতিময় হয়ে থাকায় কারোর ব্যবহারেই আসছিল না৷ এই বিশ্রামাগারটিকে ব্যবহারের যোগ্য  করে তোলার জন্য খোয়াই পুর পরিষদও দীর্ঘ বছর কোন উদ্যোগই গ্রহণ করেনি৷ অপরদিকে ছাত্রছাত্রীদের  কথা মাথায় রেখে ছাত্র সংগঠনও কোনো উদ্যোগ না নেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল৷ অবশেষে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে খোয়াই পুর পরিষদ উদ্যোগী ভূমিকা গ্রহণ করে৷ আর এই উদ্যোগে খুশির আবহ ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের মধ্যে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top