News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুর বাজারে মোটরস্ট্যান্ড না থাকায় শ্রমিক ও ব্যবসায়ী সমস্যায়
Image

মধুপুর বাজারে মোটরস্ট্যান্ড না থাকায় শ্রমিক ও ব্যবসায়ী সমস্যায়

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৭ নভেম্বর৷৷ কমলাসাগরস্থিত মধুপুর বাজারে মোটরস্ট্যান্ড না থাকায় মোটর শ্রমিক ও ব্যবসায়ী সমস্যায় ভুগছেন৷ খবর সূত্রে জানা যায় কমলাসাগর বিধানসভার মধ্যে সবচেয়ে বড় বাজার মধুপুর৷ সেখানে প্রায় ১০টি পঞ্চায়েতের লোকেরা সামিল হন এই বাজারে৷ জানা যায় মধুপুরে সপ্তাহে ২দিন বাজার বসে৷  বাজারের দিন শনিবার ও মঙ্গলবার৷ এই বাজারের দিকে বাজারের রাস্তার দুই পাশে দোকানের ও অটো রিক্সার পার্কিং এর ফলে রাস্তায় যানজট ও লোকজন চলাচলের সমস্যার সৃষ্টি হয়৷ সামাল দিতে পারছে না মধুপুর থানার পুলিশ৷ এই নিয়ে ভীষণ বিপাকে পড়তে  হচ্ছে বাজার ব্যবসায়ীদের ও মোটর শ্রমিকদের৷  বাজার ব্যবসায়ীদের দোকানের সামনে  গাড়ির পার্কিং থাকার ফলে দোকানে ক্রেতাদের আসতে অসুবিধায় পড়তে হচ্ছে৷ অন্যদিকে অটো রিক্সাগুলির রাস্তায় পার্কিং এর ফলে বড় গাড়িগুলি যাতায়াতের অসুবিধা পড়তে হচ্ছে৷ ফলে রাস্তার ওপর জ্যামের  সৃষ্টি হয়৷ সামাল দিতে পারছে না মধুপুর থানার পুলিশের৷ দেখা যায়  একদিকে রাস্তা জ্যাম আর অন্যদিকে পুুলিশের গল্প করছে৷ এই নিয়ে সমস্যায় ভুগতে হচ্ছে  বাজারের ক্রেতা ও বাইক চালক সহ মধুপুর বাজার ব্যবসায়ীদের৷ কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরীকে এ বিষয়ে অনেকবার জানান৷ ছয় মাস হয়ে গেল বিশালগড় মহকুমার শাসক ও বিধায়ক মোটরস্ট্যান্ডের জন্য মধপুর বাজারে জায়গাও দেখা যায়৷ কিন্তু দেখাই রয়ে গেল৷ এখন পর্যন্ত কোনোরকম ভূমিকা ও হেলদোল নেই বলে অভিযোগ করল মোটর শ্রমিক ও বাজার ব্যবসায়ীরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top