News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইস্যুতে আজ আগরতলায় আম আদমি পার্টির প্রতিবাদ বিক্ষোভ
Image

নোট বাতিল ইস্যুতে আজ আগরতলায় আম আদমি পার্টির প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বদলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে আম আদমি পার্টি রাজ্য কমিটিও৷ রবিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির রাজ্য সভাপতি  ডা সলিল সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বদলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন৷ কেন্দ্রীয় এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য কনে৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিকেলে আম আদমি পার্টি আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করবে বলে জানান৷ এদিন প্যারাডাইস চৌমুহনীতে প্রতিবাদ সভা সংগঠিত করা হবে৷ গোটা দেশ জুড়েই আম আদমি পার্টি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সামিল হয়েছে বলে তিনি জানান৷ এই সিদ্ধান্তের ফলে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ কৃষকরা উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে পারছেন না৷ শ্রমিকরা কাজ পাচ্ছেন না৷ নোটের অভাবে ব্যবসা বাণিজ্যে মন্দা দশা দেখা দিয়েছে৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্তকে হটকারী সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেছে আম আদমি পার্টির রাজ্য সভাপতি ডা সলিল সাহা৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সকলকে আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top