News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের বিরোধীতায় মিছিলে নেমে মোদীকে ফের আক্রমণ মমতার
Image

নোট বাতিলের বিরোধীতায় মিছিলে নেমে মোদীকে ফের আক্রমণ মমতার

mamata bannerjeeকলকাতা, ২৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিলের বিরোধিতায় সোমবার পথে নামল তৃণমূল কংগ্রেস| কলেজ স্ট্রিট থেকে বেলা বারোটা নাগাদ মিছিলে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের সব শীর্ষনেতা | মিছিল থেকেই বামেদের ডাকা বনধের বিরুদ্ধেও সরব হতে নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো| উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাধন পাণ্ডে, শোভন চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ দেব, রুদ্রনীল ঘোষ ও বহু বিদ্বজনেরাও |
সকাল থেকেই মমতা মিছিলে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা উপস্থিত হন | মিছিলে হাঁটতে হাঁটতে হাতে মাইক নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নোট বাতিল, বাতিল নোট, মোদী সরকার হায় হায়, স্লোগান দিতে শোনা যায় তৃণমূল নেত্রীকে| এরপর মিছিল শেষে ধর্মতলায় সভাও করেন মুখ্যমন্ত্রী | এদিন মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি বলেন, এই সিদ্ধান্ত বাতিল করুন | সিদ্ধান্ত নিতে আগে পরিকল্পনা দরকার | এটিএমে টাকা নেই | চাষি-শ্রমিকদের ঘরে খাবার নেই | আর উনি মজায় ঘুমোচ্ছেন| ভাষণ দিচ্ছেন, দেশকে বরবাদ করছেন | প্রতিবাদ করলেই ভয় দেখানো হচ্ছে | এটা তুঘলকি সিদ্ধান্ত, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর দাবি, ১৯ দিনে সাড়ে ৪ লক্ষ টাকা কোটি টাকা ক্ষতি অর্থনীতিতে|
তিনি আরও বলেন, সবাই আজ কালোবাজারি হয়ে গেল| সবাইকে কালো ভাবছেন | আর আপনি নিজেকে সাদা ভাবছেন| দেশকে বিক্রি করে দিয়েছেন | সবকিছুতে মোদীজির অনুমতি লাগবে | তা না করলে সিবিআই-এর ভয় দেখাবে ইডি-র ভয় দেখাবে | মোদীর ডিজিটাল বার্তাকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , মোবাইল অ্যাপের কথা বলছেন মোবাইল খাবেন লোক! পাশপাশি, মোদী সরকার আর চলবে না বলেও ধর্মতলার মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূল কংগ্রেস নেত্রী | পশ্চিমবঙ্গের পাশপাশি সারা দেশের ৱুদ্ধিজীবীরাও এবার পথে নামুন বলে এদিন অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায় |
একই সঙ্গে বামেদের ধর্মঘটকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, রাস্তায় নেমে খাটতে হবে | একটু মিটিং-মিছিল করুন | ঠান্ডা ঘরে বসে ডাকা বনধ | বনধ ব্যর্থ করার জন্য মানুষকে ধন্যবাদ | বনধে বিশ্বাস করি না | আগামীদিনেও এমনই একগুচ্ছ প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে নোট বাতিল নিয়ে আন্দোলন জারি রাখার পথে তৃণমূল কংগ্রেস|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top