News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে ঐতিহাসিক পরমাণু চুক্তি সই করল ভারত-জাপান
Image

অবশেষে ঐতিহাসিক পরমাণু চুক্তি সই করল ভারত-জাপান

india-japan-pmটোকিও, ১১ নভেম্বর (হি.স.) : অবশেষে ঐতিহাসিক পরমাণু চুক্তি সই করল ভারত-জাপান| দুদিনের জাপান সফরে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এই চুক্তি সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন চুক্তির পরই বিদেশমন্ত্রকের তরফে টুইট করা হয়| লেখা হয়, স্বচ্ছ, সৱুজ বিশ্বের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঐতিহাসিক চুক্তি|
শেষ ৬ বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল ভারত ও জাপানের মধ্যে| এর আগেই, গত ডিসেম্বরে জাপ প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ই অসামরিক পরমাণু চুক্তির ক্ষেত্রে বৃহত্তর ঐকমত্যে পৌঁছালেও কিছু জায়গায় দ্বিমত থাকায় সেই সময় চুক্তি স্বাক্ষরিত হয়নি| যেহেতু জাপানই একমাত্র পরমাণু বোমা আক্রান্ত দেশ, তাই সে দেশের সাধারণ মানুষ চুক্তি নিয়ে বারবরাই বিরোধিতার সুর তুলেছিলেন| সেই সব বাধা বিপত্তি পেরিয়েই এই চুক্তি সেরে ফেললো দুদেশ| এদিন টোকিওতে দুই প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণ বৈঠক হয়| এরপরই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা|
বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতে মার্কিন সংস্থার পরমাণিক বিদু্যত্ চুল্লি নির্মাণের জন্য পরিকাঠামোগত সহযোগিতার বিষয়গুলি উত্থাপিত হয়| এই চুক্তির ফলে, ভারতে পরমাণু প্রযুক্তি রফতানি করতে পারবে জাপান| প্রসঙ্গত, ভারতই হল পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর না করা প্রথম দেশ যাদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করল জাপান|
এদিন প্রধানমন্ত্রী বললেন, শান্তিপূর্ণ পথে পরমানু শক্তি ব্যবহারের এই চুক্তি দুদেশের উন্নতিতে বিপুল সাহায্য করবে| এই চুক্তি ফলে পরমাণু শক্তি ব্যবহারের জন্য উন্নতমানের প্রযুক্তি দিয়ে ভারতকে সাহায্য করবে জাপান| পাঠানো হবে নিউক্লিয়ার রিয়েক্টর ও জ্বালানিও|
কূটনৈতিক মহলের মতে, এর থেকেই পরিষ্কার, দুই দেশের মধ্যে বিশ্বাস ও আস্থা কতটা রয়েছে| এই চুক্তির ফলে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং নিরাপত্তা-সংক্রান্ত সম্পর্ক আরও বলিষ্ঠ হবে বলেই মনে করা হচ্ছে|
আন্তর্জাতিক মহলের মতে, পরমাণু বিদু্যত্ উপাদনকারী দেশের নিরিখে বিশ্বের অন্যতম বৃহত্তম হল জাপান| তাই এই চুক্তির ফলে, ভারতে পরমাণু বিদু্যত্কেন্দ্র নির্মাণ করার সুবিধা হবে মার্কিন সংস্থার| কারণ, ওই সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া রয়েছে জাপানের|
জাপানের আগে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ফ্রান্স, নামিবিয়া, আর্জেন্টিনা, কানাডা, কাজাখস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও অসামরিক পরমাণু চুক্তি রয়েছে ভারতের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top