News Flash

Image

মোদির আর্থিক সংস্কার

rupeeসাহসী সিদ্ধান্ত নিয়া ইন্দিরা গান্ধী জনপ্রিয়তার দৌড়ে অনেক বেশী আগাইয়া গিয়াছিলেন৷ অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড়াইয়া তিনি সাহসী সিদ্ধান্ত নিয়া জনমোহিনী রূপে আম জনতার সামনে আভির্ভূত হইয়াছিলেন৷ মূল কংগ্রেস হইতে বিচ্ছিন্ন হইয়া প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হইয়াছিলেন৷ জাতীয় কংগ্রেসের নির্বাচনী প্রতীক ছিল জোড়া বলদ৷ জনপ্রিয়তার দৌঁড়ে ইন্দিরা কংগ্রেস হাত চিহ্ণ নিয়া ভারত জয় করিয়াছিলেন৷ ব্যাঙ্ক জাতীয়করণ ও রাজন্য ভাতা বিলোপ করিয়া প্রধানমন্ত্রী হিসাবে দেশবাসীর কাছে স্মরণীয় হইয়া গিয়াছিলেন ইন্দিরা৷ মূল কংগ্রেস দল মুছিয়া গিয়া ইন্দিরা কংগ্রেসই জাতীয় কংগ্রেসের মর্যাদায় ভূষিত হয়৷ ব্যাঙ্ক জাতীয়করণ, রাজন্য ভাতা বিলোপ করিয়া আম জনতার যে সমর্থন ইন্দিরা কুড়াইয়াছিলেন সেখানে পাঁচশ ও হাজার টাকার নোট বাতিল করিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আম জনতার কাছে কতখানি জনপ্রিয়তা লাভ করিয়াছেন সেই প্রশ্ণ উঠিয়াছে৷ প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা বেশ কয়েকটি সাহসী পদক্ষেপ নিয়াছিলেন৷ কিন্তু, নরেন্দ্র মোদির সাহসী পদক্ষেপ কঠোর সমালোচনার মুখেও পড়িয়াছে৷
মঙ্গলবার সন্ধ্যারাতেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া কেন পাঁচশ ও হাজার টাকা নোট বাতিল করা হইয়াছে তাহার ব্যাখ্যা দিয়াছেন৷ কালো টাকা উদ্ধারে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপকে নিঃসন্দেহে স্বাগত৷ আম জনতা চায় কালো টাকার ফাঁস হইতে দেশ মুক্ত হউক৷ কালো টাকা জমা দিবার সময় সীমা অতিবাহিত হইবার পরই কেন্দ্রীয় সরকারকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হইয়াছে৷ পাঁচশ ও হাজার টাকার নোট বাতিল ঘোষণায় সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দিয়াছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মোদির ‘তুঘলকি’ সিদ্ধান্তের সমালোচনায় মুখর হইয়াছেন৷ তাঁহার মতে আর্থিক জরুরী অবস্থা জারী করা হইয়াছে৷ মঙ্গলবার মধ্যরাত হইতে পাঁচশ ও হাজার টাকার নোট বাতিল করিয়া দেওয়ায় লেনদেনের যে কঠিন সমস্যা দেখা দিবে তাঁহাকে সামাল দেওয়া হইবে কিভাবে? পাঁচশ ও হাজার টাকার নোট বাতিল করা ও নতুন পাঁচশ ও দুই হাজার টাকার নতুন নোট ছাড়ার প্রক্রিয়া চলিতেছে৷ এই পরিস্থিতিতে দেশ জুড়িয়া আর্থিক জরুরী অবস্থা জারী করা হইয়াছে বলিয়া মন্তব্য করিয়াছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা৷ প্রশ্ণ উঠিয়াছে, কালো টাকার আগ্রাসনে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাই বেহাল হইয়া পড়িয়াছে৷ পাকিস্তান বিস্তর জাল নোট ভারতে ছাড়িয়াছে বলিয়া সরকারী সুত্রেই অভিযোগ করা হইয়াছে৷ এই ভয়াল অবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারিলে পরিস্থিতি তো বিপজ্জনক হইয়া পড়িবে৷ কালো টাকার বিরুদ্ধে কিছু একটা করিতেই হইবে৷ হাত পা গুটাইয়া তো বসিয়া থাকা যায় না৷ যাহারা কালো টাকার মালিক তাহারা তো ক্ষীপ্ত হইবেই৷ এই কালো টাকার মালিকের মধ্যে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য পেশার মানুষ যাহারা আছেন তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাইবে কিনা প্রশ্ণ উঠিয়াছে৷ গৃহীত পদক্ষেপ কালো টাকা উদ্ধারে সাফল্য কতখানি পাইবে? এই প্রশ্ণগুলিই এখন মুখ্য৷ দেশে কালো টাকার পাহাড় ভাঙ্গিবার চেষ্টায় দেশবাসীকে কিছু কষ্ট, ত্যাগ স্বীকার তো করিতেই হইবে৷ যদি নোট বাতিলের পিছনে অন্য কোনও মতলব কাজ না করে তাহা হইলে এই পদক্ষেপকে স্বাগত জানাইতেই হয়৷
ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদির পদক্ষেপের বিরুদ্ধে জোর প্রতিক্রিয়া আছড়াইয়া পড়িয়াছে৷ দেশ জুড়িয়া অসন্তোষ দেখা দিয়াছে৷ কারণ হঠাৎ ঘোষণায় সাধারণ মানুষের দৈনন্দিন বাজার হাট করাই আটকাইয়া গিয়াছে৷ লেনদেন বন্ধ হইবার উপক্রম৷ যেন এক অর্থনৈতিক অবরোধ৷ এই অবস্থায় মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ অসন্তোষ দেখা দিবেই৷ আর্থিক সংস্কারে হাত দিয়া ইন্দিরা গান্ধী জনসমর্থন কুড়াইয়াছিলেন৷ কিন্তু, মোদির পক্ষে মানুষের উজার করা সমর্থন নাই৷ আর্থিক সমৃদ্ধির প্রশ্ণে আজকের পদক্ষেপ হয়তো ভবিষ্যতে মোদিকে মানুষ স্বাগত জানাইবে৷ হয়ত এজন্য সময়ের অপেক্ষা করিতেই হইবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top