News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে নোট বদল : ব্যাংক শাখাগুলিতে কাতারে কাতারে গ্রাহক
Image

অসমে নোট বদল : ব্যাংক শাখাগুলিতে কাতারে কাতারে গ্রাহক

rupeesগুয়াহাটি, ১০ নভেম্বর, (হি.স.) : নোট বদল প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে গুয়াহাটি, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, যোরহাট, বঙাইগাঁও, ধুবড়ি, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাজ্যের প্রতিটি ব্যাংক শাখার সামনে হাজার হাজার মানুষের লম্বা লম্বা সারি। ভিড়ভাট্টার ফলে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে নিয়োজিত রয়েছে নিরাপত্তা বাহিনী। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও অপ্রীতিকর পরিস্থিত খবর নেই।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই সকল ব্যাংক কর্মী নিজের নিজের শাখায় গিয়ে হাজির হন। সকাল সাড়ে চারটে থেকেই ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করতে প্রয়োজনীয় নথিপত্র যেমন ভোটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যানকার্ড ইত্যাদি হাতে হাতে নিয়ে লাইন বাঁধতে থাকেন কাতারে কাতারে গ্রাহক।
স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এক্সিস ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, আইসিআইসিআই, বরোদা প্রভৃতি ব্যাংক শাখাগুলি বৃহস্পতি ও শুক্রবার তাদের দৈনন্দিন কাজকর্মের সময় দু-ঘণ্টা করে বাড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। আজকের ভিড় দেখে স্টেট ব্যাংকের উত্তর-পূর্বাঞ্চল ডিভিশনের চিফ জেনারেল ম্যানেজার পিভিএসএলএন মূর্তি বলেছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বদলে অযথা আতঙ্কিত হয়ে পড়িমরি ছুটে আসার দরকার নেই। আগামীকাল শুক্রবার থেকে এটিএম এবং ক্যাশ ডিসপেন্সিং মেশিন (সিডিএম) চালু হয়ে যাবে বলে জানান মূর্তি। কেননা এটিএম-এর বর্তমান যে ক্যাসেট আছে তাতে কেবল ১০০, ৫০০০ ও ১০০০ টাকার নোটই রাখা যায়। দু-দিন ধরে ব্যাংক করেসপন্ডেন্টদের কাছ থেকে সব পুরোনো নোটগুলি সংগ্রহ করা, এটিএম-এ প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন করে ৫০ ও ১০০ টাকার নোট রাখার উপযোগী ক্যাসেট বসানোর কাজ চলছে। তাই যতদিন এটিএম বা সিডিএম চালু না-হচ্ছে, ততদিন ব্যাংকে গিয়েই নগদ টাকা জমা বা বদল করতে পারবেন গ্রাহকরা। তিনি জানান, প্রয়োজনে তাঁরা অতিরিক্ত টেলার কাউন্টারও খুলেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top