News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজগঞ্জ বাজারে পুড়ল চারটি দোকান
Image

মহারাজগঞ্জ বাজারে পুড়ল চারটি দোকান

fire-m-g-bazarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ গত গভীর রাতে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অগ্ণিকান্ডে ৪টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ রাত আড়াইটা নাগাদ অগ্ণিকান্ডের সূত্রপাত৷ ঝির ঝির বৃষ্টির মধ্যেই অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ দোকানঘরগুলির ভিতরে  চটের বস্তা সহ অন্যান্য সামগ্রীতে আগুন ধরে যাওয়ায় প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে৷ তখনই বিষয়টি নজরে আসে৷ দমকল বাহিনীকে  খবর পাঠানো হয়৷ দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে৷ স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন আয়ত্ত্বে আনে৷ এরই মধ্যে চারটি দোকান ভ স্মীভূত হয়ে যায়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্টসার্কিট থেকে অগ্ণিকান্ডের সূত্রপাত৷ পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে৷ অল্পেতে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যের প্রধান বাণিজ্য কেন্দ্রটি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top