News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল না পেয়ে পথ অবরোধ তেলিয়ামুড়ায়
Image

পেট্রোল না পেয়ে পথ অবরোধ তেলিয়ামুড়ায়

petrolনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ নভেম্বর৷৷ একদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধি অপরদিকে পেট্রোল সংকট অন্য দিকে বিদ্যুৎ বিভ্রাটের ফলে পাশে পেট্রোল সরবরাহ বন্ধ উবয় দিকেই নাজেহাল ভোক্তারা৷ এরই প্রতিবাদে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের মহারাণীপুর নর্মদা পেট্রোলিয়াম  এজেন্সির সামনে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যান চালকরা৷ জানা যায়, সোমবার সকাল থেকেই এই পেট্রোল পাম্পে বাইক, গাড়ি, অটো নিয়ে ভিড় জমাতে থাকে যান চালকরা৷ সকাল সাড়ে আটটা নাগাদ পেট্রোল দেওয়া শুরু না  হওয়ায় যান চালকরা পাম্পের ম্যানেজারকে  না দেওয়ার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ  ব লেন যে গতকাল রাত থেকেই  বিদ্যুৎ পরিষেবা বন্ধ ঐ এলাকায়৷ যার কারণে যেহেতু পেট্রোল এবার থেকে অনলাইন মেশিনের সাহায্যে দেওয়া হয় সেহেতু বিদ্যুতের সংকটের জন্য কম্পিউটার চালানো সম্ভব নয়৷ তাই পাম্পের অন্যান্য পেট্রোল সরবরাহের মেশিন ও চালানো যাবে না৷  একথা শুনেই ক্ষুব্ধ যান চালকরা আসাম-আগরতলার লাইফ লাইন তথা ৪৪নং জাতীয় সড়ক অবরোধ করে৷ ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যএন্ত চলে রাস্তা অবরোধ৷ অবরোধ স্থলের দুই পাশে কয়েকজন গাড়ি দাঁড়িয়ে  পরে৷ ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক জয়ন্ত দে, ওসি সিদ্ধার্থ শঙ্কর কর, এসআই মঙ্গেশ পাটারি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে৷  মহকুমা শাসক কথা বলেন অবরোধকারীদের সাথে এবং ঘটনার সত্যতা যাচাই এর আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়৷  মহকুমা শাসক সঙ্গে সঙ্গেই ফোন যোগে কথা বলেন বিদ্যুৎ দপ্তরে৷ উনি জানতে পারেন যে গতকাল রাত থেকেই ঐ এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷  দুপুর ১২ টা নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে৷ তখনই পেট্রোল দেওয়া সম্ভব হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top