News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে জলে ডুবে দু’জনের মর্মান্তিক মৃত্যু
Image

পৃথক স্থানে জলে ডুবে দু’জনের মর্মান্তিক মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ৭ নভেম্বর৷৷ জলে ডুবে মৃত্যু হল এক সত্তর বছরের বৃদ্ধ মহিলার৷ ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট এলাকায়৷ গত ৬ নভেম্বর ভোর থেকে পাওয়া যাচ্ছে না বলে তার আত্মীয়পরিজন বিশ্রামগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে৷ কিন্তু এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়৷ বৃদ্ধ মহিলা ভোর বেলা হয়ত প্রাকৃতিক কাজ করার জন্য নদীর ধারে আসে৷ তখন ভারী বর্ষণও চলছে, নদীতেও জলের স্রোত৷ হয়ত নদীর জলে ভেসে গেছেন বৃদ্ধ মহিলা পুষ্পরানী দত্ত৷ আত্মীয় পরিজনেরা প্রচুর খোঁজাখঁুজি করেও কোথাও সন্ধান পায়নি মহিলার৷ আজ সকাল ১১টায় বিশ্রামগঞ্জের জগাইবাড়ি এলাকায় একটি নদীতে বিবস্ত্র অবস্থায় ঐ নিখোঁজ বৃদ্ধ মহিলার সন্ধান পায়৷ সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছায় বিশ্রামগঞ্জ পুলিশ থানায়৷ পুলিশ খবর পেয়ে ছুটে আসে জগাইবাড়ি ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ পুলিশ ও সাধারণ মানুষের চেষ্টায় ব্রিজের নীচে আটকে থাকতে বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসে৷ তখন এসআই সঞ্জীব ভৌমিক মৃতদেহ সনাক্ত করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে পাঠিয়ে দেন ময়না তদন্তের জন্য৷ তার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
এদিকে, জলে ডুবে মৃত্যু হল এক ৬৫ বছর বয়সের বৃদ্ধের৷ ঘটনাটি ঘটে মধুপুরস্থিত খামারহাটি এলাকায়৷ রবিবার দিন নরেশ বিশ্বাস নামে ব্যক্তি বাড়ি খামারহাটি৷ নিজের বাড়ি থেকে তিনি তার শাশুড়ি মারা যাওয়ার খবর পেয়ে শ্বশুরবাড়ি যান৷ সেখানে গিয়ে উনার শাশুড়ির অন্তিমক্রিয়ার জন্য শশ্মানে যায়৷ সেখান থেকে বাড়ি পিরে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার আগে একটি পুকুর৷ সে পুকুরে স্নান করতে পুকুরের জলে নামে৷ রবিবার রাত্র থেকে নরেশ বিশ্বাস (৬৫) কে খুঁজতে শুরু করে তার বাড়ির লোকেরা৷ কিন্তু রাতে খঁুজে পাচ্ছিল না নরেশ বিশ্বাসকে৷ পরদিন সোমবার সকাল বেলা খঁুজতে গিয়ে পুকুরে জলের ভিতর নরেশ বিশ্বাসকে পাওয়া যায়৷ জানা যায় উনার শ্বাসকষ্ট জনিত রোগ ছিল৷ এলাকার লোকদের ধারণা তিনি জলে নামার পড়ে শ্বাসকষ্ট হয়েছিল বলে জানান৷ ঘটনাস্থলে কমলাসাগর ফাঁড়ি থানা এসআই সাধন দাস পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখান থেকে লাশটিকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে নিয়ে রাখা হয়৷ এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top