News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় গ্যাস ভিত্তিক শিল্পের সম্ভাবনা রয়েছে ঃ রাজ্যপাল
Image

ত্রিপুরায় গ্যাস ভিত্তিক শিল্পের সম্ভাবনা রয়েছে ঃ রাজ্যপাল

governorনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ যে ভৌগোলিকগত অবস্থানের কারণে ত্রিপুরা এতদিন পিছিয়ে ছিল আজ সেই কারণেই আগামীদিনে এই রাজ্য বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনাময়৷ একথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন রাজ্যপাল তথাগত রায়৷ তাঁর যুক্তি, গ্যাসকে ভিত্তি করে এরাজ্যে যথেষ্ট শিল্প সম্ভাবনা রয়েছে৷ শুধু তাই নয়, পরিবহন ক্ষেত্রেও এরাজ্য আগামীদিনে উর্বর হয়ে উঠবে৷ কারণ, বাংলাদেশের সাথে ত্রিপুরার যোগাযোগের যে বিস্তৃতি ঘটে চলেছে তাতে এরাজ্যকে দিয়ে সমগ্র উত্তরপূর্বাঞ্চল উপকৃত হবে৷ সোমবার প্রজ্ঞাভবনে সিকন আয়োজিত দুইদিনের কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল বলেন, গ্যাস ত্রিপুরার প্রধান সম্পদ৷ এই প্রাকৃতিক গ্যাস ত্রিপুরায় শিল্পস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে৷ শুধু তাই নয়, ত্রিপুরার গ্যাস বাংলাদেশের মধ্য দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়াও এখন অনেকটাই সহজ হবে৷ এদিন তিনি আরো বলেন, পরিবহন ক্ষেত্র এবং হর্টিকালচার ও এগ্রি-হর্টিকালচারেরও এরাজ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ একে কাজে লাগিয়ে কর্মসংস্থানেরও যথেষ্ট সুযোগ রয়েছে৷ ত্রিপুরায় উৎপাদিত আনারস সারা বিশ্বে প্রশংসনীয়৷ এর বাণিজ্যিক সম্ভাবনা আঁচ করতে পেরে বাংলাদেশের এক সংস্থা ইতিমধ্যে এরাজ্যে আনারসকে নিয়ে প্রচুর ব্যবসা করছে৷
এদিন রাজ্যপাল বলেন, ভারত ও বাংলাদেশ দুই রাষ্ট্র নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতায় সম্পর্ক আরো মজবুত করে চলেছে৷ তাতে, স্বাভাবিকভাবে এই অঞ্চল উপকৃত হবে৷ বাণিজ্যের প্রসার ঘটবে এবং অর্থনৈতিক দিক দিয়ে এই অঞ্চল ক্রমেই শক্তিশালী হয়ে উঠবে৷ এজন্য এধরনের কর্মশালা শিল্প স্থাপনে এবং এর শ্রীবৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top