News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছর অতিক্রান্ত, নিখোঁজ যুবকের হদিশ মিলেনি
Image

তিন বছর অতিক্রান্ত, নিখোঁজ যুবকের হদিশ মিলেনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ অমরপুরের নতুনবাজারে ২০১৩ সালে কালীপুজা ও দেওয়ালী মেলায় গিয়ে নিখোঁজ মেডিক্যাল পড়ুয়া তৃতীয় বর্ষের ছাত্র প্রসেনজিৎ সাহার আজও খোঁজ মিলেনি৷ বন্ধু কৌশিকের সঙ্গে নতুন বাজার কালীপুজায় জুয়ার আসরে গিয়েই নিখোঁজ হয়েছিল প্রসেনজিৎ৷
বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে৷ বিষয়টি অমরপুরের প্রসেনজিতের পরিবারেও সমার্থক৷ ২০১৩ সালের নভেম্বর নতুনবাজারে কালীপুজায় গিয়েছিল প্রসেনজিৎ সাহা৷ তারই বন্ধু কৌশিকের সঙ্গে পুজোয় গিয়েছিল৷ নতুনবাজারে জুয়ার আসরকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে প্রসেনজিৎ সাহাকে হত্যা করা হয়েছিল বলে আশঙ্কা তার পরিবার পরিজনদের৷ প্রসেনজিতের বন্ধু কৌশিক সাহা নাকি বলেছিল ৫ নভেম্বর তাকে অমরপুর নিয়ে আসা হবে৷ পরবর্তী সময় জানা যায় প্রসেনজিতের বন্ধু কৌশিক সাহা নাকি তাকে আটকে রেখেছিল৷ তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজনদের আশঙ্কা৷ সম্প্রতি নতুনবাজারে কালীপুজা উপলক্ষ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনার পর ২০১৩ সালে প্রসেনজিৎ সাহা নিখোঁজ রহস্যও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ রাজ্য পুলিশ ও সিআইডির উপর আস্থা হারিয়ে প্রসেনজিতের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে৷ হত্যা মামলার তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি তুলেছে নিখোঁজ মেডিক্যাল পড়ুয়া প্রসেনজিতের পরিবার৷ নতুনবাজারে কালীপুজোয় জুয়ার আসরকে কেন্দ্র করে প্রতিবছরই যেসব ঘটনা ঘটে চলেছে তা খুবই ন্যাক্কারজনক৷ এধরনের কার্যকলাপ বন্ধ করতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভে ফঁুসছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top