News Flash

  • Home
  • Uncategorized
  • কাটাখালের জলে ডুবে মৃত্যু যুবকের

কাটাখালের জলে ডুবে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির৷ নিহত যুবকের নাম বিশ্বজিৎ রায়৷ রবিবার দুপুরে আগরতলার প্রগতি সুকলের পেছনে ভাটি অভয়নগরের মধ্যদ্বীপের ঋষি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে৷
ভাটি অভয়নগরের মধ্যদ্বীপের ঋষি কলোনি এলাকায় বিশ্বজিৎ রায় নামের এক যুবকের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে দুলাল দেবের ছেলে বিশ্বজিৎ দেব বাড়ি যাবার উদ্দেশ্যে কাটাখালে পার হবার সময় পা পিছলে জলে পড়ে যান৷ এই সময় এলাকার এক মহিলা ঘটনাটি দেখতে পেয়ে লোকজনের ডেকে ঘটনাটি বলেন৷ খবর শুনে সংশ্লিষ্ট এলাকার কিছু যুবক কাটাখালে নেমে বিশ্বজিৎকে খঁুজতে থাকেন৷ প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় তারা বিশ্বজিৎকে জল থেকে উপরে তুুলেন৷ ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন পেশায় গাড়ির গ্যারেজের কর্মী বিশ্বজিৎ৷ এদিন প্রত্যক্ষদর্শী এক মহিলা ঘটনার বিবরণে এমনটাই জানান৷ তিনি জানান, প্রায় সময়ই মদমত্ত অবস্থায় থাকতেন বিশ্বজিৎ৷ খবর শুনে আসেন পুলিশও৷ পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি জিবি হাসপাতালের মর্গে নিয়ে যান৷ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top