News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে রাজ্যের জনজীবন স্তব্ধ, বিভিন্ন এলাকা প্লাবিত, ত্রাণ শিবিরে কিছু পরিবার
Image

বৃষ্টিতে রাজ্যের জনজীবন স্তব্ধ, বিভিন্ন এলাকা প্লাবিত, ত্রাণ শিবিরে কিছু পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ৬ নভেম্বর৷৷ টানা দুদিনের বৃষ্টিতে নাজেহাল রাজধানী৷ জনজীবন বিপর্যস্থ৷ নদীগুলিতে জল স্ফীতি দেখা দিয়েছে৷ জলের নিচে ডুবে গেছে ফসল৷ ধান, সবজি সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে৷ অকাল বর্ষণে কৃষকদের মাথায় বাজ পড়ার উপক্রম হয়েছে৷
খয়েরপুরের ত্রিনাথ এলাকা অকাল বর্ষণে প্লাবিত৷ হাওড়া নদীর জলে ভেসে এলাকার ৪টি পরিবারের ঘরবাড়ি অধিক বিনষ্ট৷ প্রশাসনিক কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখে এলেন৷ এলাকার জনজীবন ব্যাহত৷
33গত ২-৩ দিনের বর্ষায় আজ সদর মহকুমার চাঁদপুর অক্ষয় কুমার স্মৃতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এবং প্রতাপগড় ঋষিকলোনী উচ্চবিদ্যালয়ে বন্যা দুর্গতদের জন্য দুটি ত্রাণ শিবির খোলা হয়ছে৷ চাঁদপুর অক্ষয় কুমার স্মৃতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিবিরে ১৩ টি পরিবারের ৫০ জন এবং প্রতাপগড় ঋষিকলোনী উচ্চ বিদ্যালয়ের শিবিরে ৬টি পরিবারের ৩৫ জন আশ্রয় নিয়েছেন৷ আজ রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ শিশুদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে৷ পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে, অতিরিক্ত জেলা শাসক কুন্তল দাস এবং সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী আজ ত্রাণ শিবির পরিদর্শন করেন৷ সদর মহকুমা শাসক শ্রী চৌধুরী জানান, বন্যার ফলে চাঁদপুর এলাকায় ৫টি বসতঘর হাওড়া নদীর জলে ভেসে গেছে৷ ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে আর্থিক সাহায্য দেবার জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে৷ বন্যার্তদের সাহায্যর্থে ২টি নৌকা নামানো হয়েছে৷ উপসমাহর্তা সহ অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মী ও স্বেচ্ছা সেবকরা সতর্ক রয়েছেন৷
শনিবার থেকে টানা বর্ষণে জলমগ্ণ রাজ্যের বিভিন্ন এলাকা৷ নিম্নচাপ বাংলাদেশে সবতেই শনিবার ও রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে৷ সকাল থেকে মুষল ধারে বৃষ্টিতে জলমগ্ণ হয়ে পড়েছে বিভিন্ন এলাকা৷ দুর্ভোগ চরমে৷ আবহাওয়ার পূর্বভাষে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায়ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
নিম্নচাপের জেরে রবিবারও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাজ্যে৷ ভারি বর্ষনে জলমগ্ণ হয়ে পড়েছে বহু এলাকা৷ টানা বৃষ্টিতে 99আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে৷ বহু জায়গায় জলজমে বাড়িঘরে ঢুকে পড়ায় জন দুর্ভোগ চরমে গিয়ে উঠেছে৷ ক্ষয়ক্ষতি হয়েছে ফলসের৷ শনিবার রাত থেকে মুষল ধারে বৃষ্টি হওয়ায় জল বেড়েছে হাওড়া সহ একাধিক নদীতে৷ সকাল থেকে শহরের পথঘাট ছিল একেবারেই ফাঁকা৷ বিশেষ করে রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই ঘর থেকে বের হননি৷ বাজার হাটেও তেমন লোকসমাগম দেখা যায়নি৷ কোথাও কোথাও যানবাহন চলাচল না করায় অসুবিধায় পড়তে হয়েছে যাত্রীদের৷ এদিকে নিধারিত সময়ের অনেক পর চলাচল করেছে রেল৷ আগরতলা- ধর্মনগর, ধর্মনগর-আগরতলা রেলও দেরিতে চলেছে৷
এদিকে আগরতলা বিমান বন্দরস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত যোগাচ্ছন্ন থাকবে৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এই নিম্নচাপ কেটে গেলেই কমতে পারে তাপমাত্রা৷ বইবে শীতের আমেজ৷ জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি চট্টগ্রাম উপকূল পেরিয়ে শক্তি হারিয়ে ‘সুস্পষ্ট লঘুচাপ’ হিসেবে অবস্থান করছে সীতাকুন্ডু এলাকায়৷ এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেটসহ আশপাশের এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে৷ সোমবার পরিস্থিতির আরও উন্নতি হবে বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা আশা করছেন৷
বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে গোটা দেশেই বর্তমানে অকালবর্ষণ চলছে৷ রাজ্যেও একই হাল৷ রাজ্যে গত তিনদিন যাবত এই অবিরাম বৃষ্টি চলছে৷ এর মধ্যে পাহাড় অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বেশি থাকায় হাওড়া নদীর জল বাড়ন্ত৷ সে বাড়ন্ত জলে খয়েরপুরের ত্রিনাথ এলাকা প্লাবিত হয়েছে৷ এর মধ্যেই হাওড়া নদীর জলের তোড়ে ত্রিনাথ এলাকার ৪টি পরিবারের ঘরবাড়ি অধিক ক্ষতির সম্মুখীন৷ যারা অধিক ক্ষতির সম্মুখীন তাদের একজনের নাম না জানা গেলেও ক্ষতিগ্রস্ত বাকিরা হলেন দিলীপ পাল, সোমা দাস ও অর্জুন পাল৷ খবর পেয়ে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর ত্রিনাথ এলাকা সফরে যান৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ পবিত্র কর৷
88এদিন এলাকার কাউন্সিলার, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী সহ প্রশাসনিক অন্যান্য কর্তারাও ত্রিনাথ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আসেন৷ এরপরও হাওড়া নদীর বাড়ন্ত জলের কারণে সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে একটা চাঞ্চল্যভাব বিরাজমান৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন৷
অকাল বর্ষণে বিপর্যস্থ জনজীবন৷ রবিবার ছুটির দিনে ঘরবন্দী মানুষজন৷ খানিকটা শীতের আমেজও উপভোগ করার সুযোগও মিলেছে৷ তবে, দুদিনের অকাল বর্ষণে নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে৷ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে৷ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে৷ রবিবার দিনভর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে৷ খোয়াই নদীর জলস্ফীতি বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে৷ কল্যাণপুরের সর্বত্র নিম্নাঞ্চল জলপ্লাবিত হয়েছে৷ বহু মানুষ বাস্তচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বৃষ্টির ফলে রাস্তাঘাট একেবারে ফাঁকা৷ যানবাহন চলাচল খুবই কম৷ রবিবার ছিল কল্যাণপুরেরর সাপ্তাহিক হাট৷ কল্যাণপুর সাপ্তাহিক হাটে সবজি বাজার বেশ জমজমাট হয়৷ কৃষিপ্রধান ওই এলাকায় প্রচুর সবজি উৎপাদন হয়৷ কল্যাণপুর বাজারে সবজি বাজারজাত করেন কৃষকরা৷ রাজধানী আগরতলা সহ রাজ্য ও বহিরাজ্যের ব্যবসায়ীরা কল্যাণপুর থেকে সবজি ক্রয় করতে আসেন৷ গাড়ি গাড়ি সবজি বহিরাজ্যেও পাঠানো হয়৷ কিন্তু টানা বর্ষণের পলে কল্যাণপুরে সবজির হাট জমেনি৷ কারণ কৃষকরা তাদের উৎপাদিত ফসল তুলতে পারেনি৷ ফসলহানির ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে৷ ফসল জলের নিচে ডুবে গেছে৷ পাকা ধানও জলের নিচে ডুবে রয়েছে৷ ফসলহানির আশঙ্কা রয়েছে৷ কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘন্টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তাতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷
টানা বৃষ্টিতে চড়িলামে কৃষকদের প্রচুর পরিমানে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ প্লাবিলত হয়েছে সিপাহীজলা জেলায় বিভিন্ন এলাকা৷ অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা জলে প্লাবিত হয়েছে৷ ক্ষতিগ্রস্থ হয় ঘরবাড়ি৷ শাক সব্জি, ধানের ফসল ও জাতীয় সড়ক পর্যন্ত জলমগন হয়ে গিয়েছে৷ কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধানের ফসল, সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ওদিকে রাঙ্গাপানী নদীর জল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ রাঙ্গাপানী নদীতে ভাঙ্গন অব্যাহত রয়েছে৷ দীর্ঘ ১৬ বছর পর বৃষ্টিতে প্লাবিত হয়েছে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক৷ রবিবারের বৃষ্টিপাতের ফলে কোন কোন স্থানে জাতীয় সড়কের উপর জল জমে গিয়েছিল৷ চড়িলাম পঞ্চায়েতের কাছে কয়েকটি পরিবারের বাড়িঘর জলে তলিয়ে গেছে৷ সিপাহীজলা জেলায় ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হ য়েছে বলে জানায় বিডিও শান্তনু বিকাশ দাস৷ ক্ষতিগ্রস্থ হয় উত্তর চড়িলাম পঞ্চায়েতের মানুষ৷ ক্ষতিগ্রস্থ এলাকাগুলি হ ল চড়িলাম, ছেচরীমাই, পুরানবাড়ী, লালসিংমুড়া, রামছড়া, শিকোরিয়া এলাকার বহু মূল্যবান সম্পদ জলে ভালমান৷ এছাড়া পোনিসাগর, বাতিলায়মা, কসবা, কেকেনগর চন্দ্রনগর, বাইখ্যাদিগি প্রভৃতি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top