News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডে রাস্তার বেহাল অবস্থা, নীরব কর্তৃপক্ষ
Image

খোয়াই পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডে রাস্তার বেহাল অবস্থা, নীরব কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ নভেম্বর৷৷ খোয়াই পুর পরিষদের অধীন ১৪ নং ওয়ার্ড এলাকায় রাস্তার বেহাল দশা৷ সামান্য বৃষ্টিতেই খোয়াই বিমানবন্ধরস্থিত এই ওয়ার্ড এলাকার রাস্তাটি জলমগ্ণ হয়ে পড়ে৷ তিনমাস যাবত টানা বর্ষণে যেখানে গোটা রাজ্যেই জনজীবন ব্যাহত সেখানে এই রাস্তার হাল আরো মারাত্মক আকার  ধারণ করাটাই স্বাভাবিক৷ তাছাড়া এই রাস্তার উপর দিয়ে সর্বদাই জল গড়াগড়ি খায়৷ অথচ এই এলাকাটিতে গোটা ৭-৮ উপজাতি পরিবারের বাস৷ বছর দুয়েক আগে তৎকালীন ভাইস চেয়ারপার্সন এই রাস্তাটির বেহাল দশা শুধরানোর জন্য একটি কালভার্ট নির্মাণ করার প্রতিশ্রুতি দিলেও সে প্রতিশ্রুতি পূরণ  হয়নি বলে  হতাশা ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা৷ যদিও এই এলাকার জন্য একখানা বিকল্প রাস্তা রয়েছে খোয়াই অগ্ণিনির্বাপক দপ্তরের পাশ দিয়ে৷ কিন্তু এলাকার মানুষজনকে চলাচলের জন্য বিকল্প রাস্তা ধরে চলতে হলে অনেক সময় নষ্ট করে অনেকটা দূরত্ব অতিক্রম করতে হয়৷ কিন্তু ১৪ নং ওয়ার্ড এলাকার এই রাস্তাটি পাকা করা হয় এবং একখানা কালভার্ট বসানো হয় তবে দূরত্ব ও সময় দুটোই বাঁচত৷ এলাকার মানুষজনেরও চলাচলে সুবিধা হত৷ খোয়াই পুর এলাকায় অধিকাংশ রাস্তাই ঢালাই করা হয়েছে৷ কিন্তু ১৪নং  ওয়ার্ড এলাকার রাস্তাটি এখনো কাঁচা রয়ে গেছে৷ জলমগ্ণ এই রাস্তা ধরেই চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয় জনসাধারণ৷  তাই এই রাস্তাটির বেহাল অবস্থা পরিবর্তনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী৷ শুধু এই রাস্তাটিই নয় খোয়াই শহরের মূল সড়কেও জল আটকে থাকছে৷ টানা বর্ষণের মুখে এই বিরূপ চিক্রটি ধরা পড়ছে বেশি৷ সামান্য বৃষ্টি হলেই খোয়াই শহরের উপর রাস্তাঘাটে জল আটকে থাকার ফলে যানবাহন চলাচল করতেই সব নোংরা  জল পথচারী থেকে সুকল পড়ুয়া ছাত্রছাত্রীদের গায়েও ছিটকে পড়ছে৷ তাছাড়া টানা তিনদিনের বৃষ্টিপাতে খোয়াই শহরের অধিকাংশ ড্রেনগুলি জলমগ্ণ হয়ে উঠেছে৷ কারণ ড্রেনগুলির অপরিচ্ছন্নতা৷ এর জন্য যেমন পুর পরিষদ দায়ী তেমনি দায়ী অসচেতন ব্যবসায়ী থেকে শুরু করে জনসাধারণও৷ তবে এভাবে যদি চলতে থাকে তবে সেদিন বেশি দূরে নয় যেদিন  খোয়াই শহরকেও রাজধানীর মতো বানভাসি  হতে দেখা যাবে, এমনটাই মনে করছেন খোয়াইয়ের আপামর জনসাধারণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top