News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যগুলির উপর বিশ্বাস নেই কেন কেন্দ্রের জিএসটি কাউন্সিলে উঠেছে প্রশ্ণ ঃ অর্থমন্ত্রী
Image

রাজ্যগুলির উপর বিশ্বাস নেই কেন কেন্দ্রের জিএসটি কাউন্সিলে উঠেছে প্রশ্ণ ঃ অর্থমন্ত্রী

bhanu-lal-saha-ministerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ পণ্য পরিষেবা কর (জিএসটি) চালু হলে সমান্তরালভাবে নাকি সরাসরি রাখা হবে নজরদারি, সেই প্রশ্ণে জট বেঁধেছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে৷ রাজ্যগুলিকে বিশ্বাস করছে না কেন্দ্রীয় সরকার, তাতেই আপত্তি একজোটে৷ এজন্যই পণ্য পরিষেবা কর চালু করা নিয়ে মতানৈক্যের মধ্যে সমাপ্ত হয়েছে কাউন্সিলের বৈঠক, জানিয়েছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী জানান, কেন্দ্র রাজ্য গুলির উপর বিশ্বাস কেন রাখতে পারছে সেই তোলা হয়েছে৷ কারণ, আগে সমান্তরালভাবে কর সংগ্রহে নজরদারি রাখা হতো৷ এখন কেন্দ্র চাইছে সরাসরি নজরদারি রাখা হউক৷ অথচ কেন্দ্রের তুলনায় রাজ্যগুলির নজরদারি রাখার ক্ষমতা অনেক বেশি৷ রাজ্যগুলিতে নজরদারি রাখার জন্য যে পরিকাঠামো রয়েছে তা সম্মিলিতভাবে কেন্দ্রের চাইতে ৬ গুন হবে৷
তিনি বলেন, জিএসটি চালু হলে সবকিছু অনলাইনে হবে৷ কি পরিমান কর জমা হচ্ছে তা দেখতে পারবে জিএসটি নেটওয়ার্ক৷ কিন্তু, আগে যেখানে ১৫ কোটি টাকা পর্যন্ত বাৎসরিক বাণিজ্যের নজরদারি করত রাজ্য, সেখানে এখন বলা হচ্ছে সরাসরি কেন্দ্র এর নজরদারি করবে৷ তিনি বলেন, অন্তত ৭০ শতাংশ ডিলার রয়েছেন যাদের বাৎসরিক বাণিজ্য ১৫ কোটি টাকার নীচে৷
অর্থমন্ত্রী বলেন, ত্রিপুরা সহ আরো ১৪/১৫টি রাজ্য সমান্তরাল নজরদারি ব্যবস্থার পক্ষে মত দিয়েছে৷ কেরলার অর্থমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানিয়েছে যে, তারা ক্ষমতা বিভাজনের পক্ষে৷ যে পদ্ধতিই চালু হউক চলতে হবে যুক্তরাষ্ট্রীয় সমবায়ের মাধ্যমে৷ ফলে, আগামী ২০ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে অমীমাংসিত ইস্যুগুলি নিয়ে বৈঠক করবেন৷ এরপর আগামী ২৪ এবং ২৫ নভেম্বর পুণরায় বৈঠক হবে জিএসটি কাউন্সিলের৷ এরইমধ্যে তৈরি করা হবে জিএসটি আইন, ক্ষতিপূরণ আইন ইত্যাদি৷ তারসাথে রাজ্যগুলির দাবি-আপত্তি নিয়ে মতামতও জানতে চাওয়া হবে৷
এদিকে, নতুন পদ্ধতিতে পণ্য পরিষেবা কর চালু হলে কর ব্যবস্থা সরলীকরণ হবে তা মানেন অর্থমন্ত্রী ভানুলাল সাহাও৷ তিনি জানিয়েছেন, জিএসটি চালুর উদ্দেশ্য হল বহু করের অবলুপ্তি ঘটানো৷ তাতে কর ব্যবস্থা সরলীকরণ হবে৷ ফলে, গোটা দেশে এক পণ্য এক মূল্য এই পদ্ধতিতে চলবে৷ বহু পণ্য রয়েছে যেগুলির দাম কমবে, আবার কিছু কিছু পণ্যের দাম বাড়বেও৷ উদাহরণ দিয়ে তিনি বলেন, খাদ্যশষ্যে শূন্য কর থাকবে৷ ফলে, কমবে দাম৷ আবার, তামাকজাতীয় পণ্যকে রাখা হবে সর্বোচ্চ স্তরে এবং তার সাথে বসবে সেসও৷ ফলে বাড়বে দাম৷ কিন্তু, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা নিয়ে যে মতানৈক্য দেখা দিয়েছে তা না মিটলে জিএসটি চালুর ক্ষেত্রে চিন্তা রয়েই যাবে কেন্দ্রীয় সরকারের, এদিন অর্থমন্ত্রী ভানুলাল সাহার বক্তব্যে সেটাই স্পষ্ট হয়ে গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top