News Flash

  • Home
  • Uncategorized
  • জমির বিনিময়ে চাকুরী না পেয়ে সুকলে বসতি দানকর্তার, দেড় মাস পর ব্যবস্থা নিল প্রশাসন
Image

জমির বিনিময়ে চাকুরী না পেয়ে সুকলে বসতি দানকর্তার, দেড় মাস পর ব্যবস্থা নিল প্রশাসন

churaibariনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ নভেম্বর৷৷  দীর্ঘ দেড় মাস ধরে সরকারী সুকল ঘর দখল করে বসতি স্থাপন করে পঠন পাঠনের কাজে বাঁধা দেওয়ায় আজ চুরাইবাড়ি থানা বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করে৷ চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের বসিন্দা রহমত আলি (৭৫) তার নিজস্ব ভিটে মাটি থেকে আধকানি জায়গা সরকারী সুকল নির্মানের জন্য দান করেন৷ তাতে পঞ্চায়েতের তৎকালিন প্রধান সহ এলাকার মাতববরাদের নিয়ে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয় দানকৃত ভূমির বদলে সরকারী চাকুরী প্রদান করা হবে৷ সেই অনুসারে জায়গা দান করে রহমত আলি৷ অবশ্য সেই ভাবে  ২০১২- ১৩ অর্থবছরে নির্মিত হওয়া সুকলঘরটি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে৷ মাঝে মধ্যেই রহমত আলি এলাকার শাষকদলীয় নেতাসহ প্রশাসনের দ্বারস্থ হয়ে বিভিন্ন মাতববরদের দরজায় গিয়েও কোন লাভ হয়নি৷ একটি সরকারী চাকুরী জুটেনি ভাগ্যে৷ উল্টো দলীয় নেতারা একের পর এক মৌখিক প্রতিশ্রুতি দিয়ে যান চাকুরী হবে বলে৷ কিন্তু কোন মিমাংসা না পেয়ে অবশেষে আজ থেকে ৪৫ দিন পূর্বে রহমত আলি উনার দুই পুত্র সহ পুত্রবধূদের নিয়ে সুকলের মূল ঘরেই বসবাস শুরু করেন৷ তাতে যেমন পড়াশুনার বাঁধা হয় তেমনি ছাত্রছাত্রীরা বাইরে খোলামাঠে গাছের তলায় নিত্যদিনের ক্লাস করে যাচ্ছে৷  সুকলে মোট ৬০ জন ছাত্রছাত্রীসহ দুজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷ তাতে দীর্ঘ দেড়মাস যাবৎ সুকলের পঠন পাঠন বিঘ্ন ঘটায় এলাকাবাসী সহ শাসকদল  সিপিআই(এম) এর নেতা, প্রধান, উপপ্রধানরা বুঝানোর পরও কোন কাজ হয়নি৷ অবশেষে আজ ধর্মনগর মহকুমা শাসকের আদেশে ডি সি এম তরুন কান্তি সরকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে জবর দখলকারীদের উচ্ছেদ করেন৷ তালা ভেঙ্গে দুই ছেলে ও  বৃদ্ধ রহমত আলিসহ পুত্রবধূকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top