News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্র ছাড়া এনএলএফটির এক জঙ্গীর আত্মসমর্পণ
Image

অস্ত্র ছাড়া এনএলএফটির এক জঙ্গীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি’র এক সদস্য আত্মসমর্পণ

করজয় রিয়াং
করজয় রিয়াং

করেছে৷ তার নাম করজয় রিয়াং (২৮)৷ তার বাড়ি ধলাই জেলার গঙ্গানগর থানার অধীন ১৯ মাইলের খারিসা পাড়ায়৷ শনিবার করজয় আগরতলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এস পির কাছে আত্মসমর্পণ করেছে৷
পুলিশ সদর কার্য্যালয় সূত্রে জানা গিয়েছে করজয় রিয়াং আত্মসমর্পণ কালে কোন ধরনের অস্ত্রশস্ত্র জমা দেয়নি৷ পুলিশ প্রাথমিক ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটির সক্রিয় সদস্য৷ ২০১০ সালে করজয় রিয়াং জঙ্গীদলে যোগ দিয়েছিল৷ বিভিন্ন জঙ্গী কার্যকলাপের সাথে সে জড়িত ছিল৷ বাংলাদেশের সাতছড়ি ঘাঁটিতে সে এতদিন অবস্থান করছিল৷ সম্প্রতি বাংলাদেশে ঘাঁটি থেকে পালিয়ে এসে সে আত্মসমর্পণ করেছে৷ পুলিশকে সে জানিয়েছে বাংলাদেশের ঘাঁটিতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে৷ তাই হতাশাগ্রস্ত হয়ে জঙ্গী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে৷ পুলিশ আত্মসমর্পণকারী করজয় রিয়াংকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷
এদিকে, বাংলাদেশের ঘাঁটিতে এখনও কিছু জঙ্গী অবস্থান করছে বলে আত্মসমর্পণকারী জানিয়েছে৷ বাংলাদেশ সরকারকে ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে সেদেশের মাটিতে জঙ্গী ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য৷ শুধু তাই নয় বিএসএফের পক্ষ থেকে বিজিবির হাতে সেদেশের কোথায় জঙ্গী ঘাঁটি রয়েছে তার তালিকাও তুলে দওয়া হয়েছে ইতিপূর্বে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top