News Flash

  • Home
  • Uncategorized
  • ভেঙে পড়া শিক্ষার হাল ধরতে, কাশ্মীরে ‘স্কুল চলো’ অভিযান শুরু করল সেনাবাহিনী
Image

ভেঙে পড়া শিক্ষার হাল ধরতে, কাশ্মীরে ‘স্কুল চলো’ অভিযান শুরু করল সেনাবাহিনী

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স): কাশ্মীরে ভেঙে পড়া শিক্ষার হাল ধরছে সেনা । দক্ষিণ কাশ্মীরে ‘স্কুল চলো’ অভিযান শুরু করল সেনাবাহিনী।পড়ুয়ারা যাতে স্কুলে যেতে ভয় না পায়, তারা যাতে ফের পঠনপাঠন শুরু করতে পারে, প্রথমে সেই পরিবেশ ফেরাতে চায় সেনাবাহিনী। সেনা জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছেন, যাতে ফের স্কুলমুখী করা যায় পড়ুয়াদের।
সেনা বাহিনীর এক আধিকারিক অশোক নারুলা জানিয়েছেন, তাঁরা স্থানীয়দের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। বাচ্চাদের নিরপত্তার কথা চিন্তা করে স্কুলে পাঠাচ্ছেন না। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে এসেছে সেনাবাহিনীই।
কিছু জায়গায় পড়ুয়াদের ফ্রি-তে কোচিং দেওয়া হচ্ছে, সঙ্গে পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে উত্সাহিত করা হচ্ছে পড়ুয়াদের। তিনি বলেন, আমি শুধু একজন সেনা আধিকারিক নই, আমিও কারও বাবা। আমি চাই, শিশুদের হাতে পাথরের বদলে বই থাকুক।
প্রসঙ্গত, হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। গত পাঁচ মাস ধরে বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে উপত্যকায়। ৩০ টিরও বেশি স্কুলে অগ্নি-সংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে মেজর জেনারেল নারুলার এই প্রয়াস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top