News Flash

  • Home
  • Uncategorized
  • ‘নাডা’ আছড়ে পড়তে পারে আজ বাংলাদেশে, রাজ্যে ভারী বর্ষণ হলেও বন্যার সম্ভাবনা নেই
Image

‘নাডা’ আছড়ে পড়তে পারে আজ বাংলাদেশে, রাজ্যে ভারী বর্ষণ হলেও বন্যার সম্ভাবনা নেই

cycloneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ ভূমধ্য সাগরে নিম্নচাপের জের রাজ্যে ভারী বৃষ্টিপাতে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে৷ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে রবিবার বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়া বিভাগ সূত্রে জানা গিয়েছে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বন্য সতর্কতা জারি করেছে পূর্বোত্তর ভারতের তিনটি রাজ্য মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়৷ তবে, আবহাওয়াবিদরা আশ্বস্থ করেছেন ত্রিপুরায় বন্যা হওয়ার মতো পরিস্থিতির কোন সম্ভাবনা নেই৷ কিন্তু, মণিপুর এবং নাগাল্যান্ডে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা উড়িয়ে দেয়নি আবহাওয়াবিদরা৷ তাঁদের মতে মিজোরামে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ৷
এদিকে, শনিবার রাত থেকেই রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ রবিবার সারাদিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ দিনের বেলায় ২২ মিলিমিটার এবং রাতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে ধারণা আবহাওয়া বিভাগের৷
ভূমধ্য সাগরে সৃষ্ট নিম্মচাপ ক্রমেই বাংলাদেশ অভিমুখে রয়েছে৷ তাতে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাসও মিলেছে৷ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে রবিবার বাংলাদেশের উপকূল অঞ্চলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এর জেরেই রাজ্যে রবিবার দিনভর ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ৷ সূত্রের দাবি, এর জেরে রবিবার মণিপুর এবং নাগাল্যান্ডে বৃষ্টিপাতের মাত্রা ১০০-২০০ মিলিমিটার হতে পারে৷ তাতে বন্যা পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেননা আবহাওয়াবিদরা৷ বাংলাদেশে উপকূলবর্তী এলাকাতেও বন্যা পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা৷ এই কারণে ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ প্রশাসন৷ মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ মূলতঃ ভূমধ্য সাগরে সৃষ্ট এই নিম্নচাপ উচ্চ নিম্নচাপের রূপ নিলে সেটাকেই নাম দেয়া হয়েছে ঘূর্ণিঝর ‘নাডা’৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top