News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতি প্রাক্তন সেনাকর্মীর শেষকৃত্য সম্পন্ন, বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তুলতে আসরে কংগ্রেস, তৃণমূল ও আপ
Image

আত্মঘাতি প্রাক্তন সেনাকর্মীর শেষকৃত্য সম্পন্ন, বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তুলতে আসরে কংগ্রেস, তৃণমূল ও আপ

Govt of Indiaনয়াদিল্লি, ৩ নভেম্বর৷৷ অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যাকে ঘিরে বিজেপি বিরোধী মঞ্চ শক্তিশালী করে তোলার উদ্যোগের আঁচ মিলছে৷ বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সেনাকর্মীর রামকিষাণ গ্রেওয়ালের শেষকৃত্যে যোগ দিতে হরিয়ানার ভিওয়ানিতে গেলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান৷ মূলত, বিজেপি বিরোধী মঞ্চে এক সুরে চাপ সৃষ্টি করতে প্রথমসারিতে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি৷ পিছিয়ে নেই সিপিএমও৷ দলের দিল্লি কমিটি বিবৃতি দিয়ে এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র ভাষায় সমালোচনা করেছে৷ গতকাল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মণিশ সিসোডিয়ার সাথে পুলিশের ভূমিকারও নিন্দা জানিয়েছে দল৷ রাজনৈতিক মহলের মতে, সেনাকর্মীর আত্মহত্যার ইস্যু হাতে পেয়েই বাজার গরম করতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি৷ এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ জানাতে মোমবাতি মিছিলে অংশ নিতে গিয়ে ফের আটক হন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি৷ তবে, দিল্লি পুলিশের দাবি তাঁকে আটক করা হয়নি৷ এবিষয়ে বিজেপি’র কটাক্ষ, কংগ্রেসের রাজনীতি নেতিবাচক৷ অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যাকে ঘিরে রাজনৈতিক নাটক শুরু করেছেন রাহুল গান্ধি৷
এদিন, অবসরপ্রাপ্ত সেনাকর্মীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ বুধবার জাতীয় রাজধানীতে যে রাজনৈতিক নাটক মঞ্চস্থ হয়েছে তাতে অংশ নিতে কোন ঘাটতি রাখেননি তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও৷ আজকেও তাঁর দূত হিসেবে দলীয় সাংসদ ড্যারেক ওব্রয়ানকে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর শেষকৃত্যে তিনি পাঠিয়েছেন৷ গতকালই মমতা অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় সমবেদনা জানাতে গিয়ে কংগ্রেস সহ সভাপতি সহ আপ নেতাদের পুলিশি হয়রানির জন্য সুর চরিয়েছিলেন৷
অসাম্প্রদায়িক মঞ্চ গড়ে তোলাই যেখানে মূল লক্ষ্য, সেখানে বিজেপি বিরোধী হাওয়া শুরু হতেই সুযোগ নিতে ছাড়েননি তৃণমূল নেত্রী৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি এই ইস্যুকে পঁুজি করে বৃহত্তর বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তোলার বার্তা দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, বিজেপিকে আটকাতে গেলে একা কংগ্রেসের পক্ষে সম্ভব নয় সেটা দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ভালোই জানেন৷ ফলে, জাতীয় রাজনীতিতে অন্যতম শক্তি তৃণমূল কংগ্রেসকেও কাছে পেতে চাইছে জাতীয় কংগ্রেস৷
এক পদ এক পেনশন প্রকল্পে সঠিক বাস্তবায়ন না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী রামকিষাণ গ্রেওয়াল৷ এই ঘটনাকে ঘিরে বুধবার দিল্লির রাস্তায় দিনভর নাটক চলে৷ মৃত অবসরপ্রাপ্ত সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দু’দুবার আটক হন রাহুল গান্ধী৷ এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোডিয়াকেও আটক করে পুলিশ৷ পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হলেও বিষয়টিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ কমেনি আজও৷ আর এই আগুনে ঘি ঢালতে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেস সাংসদ ড্যারেক ওব্রায়ান পৌঁছে যান হরিয়ানার ভিওয়ানিতে৷
বিজেপি অবশ্য অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় যেভাবে রাজনৈতিক দলগুলি সমবেদনা জানানোর মধ্য দিয়ে রাজনীতি শুরু করেছে তাতে চক্রান্তের গন্ধ পাচ্ছে৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে কংগ্রেস কর্মী বলে মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন৷ তাঁর দাবি, প্রাক্তন সেনাকর্মীরা এক পদ এক পেনশন নীতি চালুর দাবিতে যে আন্দোলন চালাচ্ছেন আত্মঘাতী রামকিষাণ তাঁর পুরোভাগে ছিলেন না৷ তিনি বলেন, যন্তর মন্তরে ধর্নায় বসা অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরাই জানাচেছন গতকালই তারা প্রথম দেখেছেন তাঁকে৷ পাশাপাশি বলেন, গ্রেওয়াল কংগ্রেস করতেন৷ কংগ্রেসের টিকিটে সরপঞ্চ হয়েছিলেন৷ কেন্দ্রীয় মন্ত্রী এই মন্তব্যের জের বিভিন্ন মহল থেকে নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে৷
এদিকে, বিপুল সমালোচনার মাঝে কেন্দ্রীয় সরকারের বিবৃতি, রামকিষাণকে কেউ মৃত্যুর মুখে ঠেলে দিতে উস্কানি দিয়েছে কিনা তা নিয়ে তদন্ত হওয়া উচিত৷ কারণ, তার চিঠিতে তারিখ রয়েছে ৩১ অক্টোবর এবং তিনি আত্মহত্যা করেছেন ১ নভেম্বর৷
রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় সরকার এই আত্মহত্যার ঘটনায় যতই বিবৃতি দিক বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তোলায় জাতীয় কংগ্রেস সহ অবিজেপি দলগুলির অন্যতম লক্ষ্য৷ তাতে, প্রথম সারিতে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ আর এই তৃণমূল কংগ্রেসকে সাথে নিয়ে আগামী দিনে বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তোলার ক্ষেত্রে কতটা সফলতা মিলবে তা নিয়েই বিতর্ক তুঙ্গে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top