News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে হারিয়ে দেশ ফিরে হকি অ্যাসোসিয়েশনের উদাসিনাতায় ক্ষুব্ধ শ্রীজেশ
Image

পাকিস্তানকে হারিয়ে দেশ ফিরে হকি অ্যাসোসিয়েশনের উদাসিনাতায় ক্ষুব্ধ শ্রীজেশ

sreejeshparatturaveendranকোচি, ৪ নভেম্বর (হি.স.) : এখনও ক্রিকেট ছাড়া অন্য খেলা কল্কে পায় না ভারতে| এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে ঘরে ফিরলেন ভারতীয় হকি তারকারা| শ্রীজেশ গেলেন নিজের শহর কোচিতে| বিমানবন্দরে শ্রীজেশকে অভিনন্দন জানানোর জন্য কেউ ছিলেন না| না কোনও ভক্ত| না কেরল হকি অ্যাসোসিয়েশনের কোনও কর্তা| এই ঘটনায় যদিও এতটুকু অবাক হননি শ্রীজেশ| তবে এই উদাসিনাতা নিয়ে চুপও থাকেন নি|
তিনি বলেন, হকিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, এ আর এমন কী ব্যাপার| তাই হয়ত বিমানবন্দরে কেউ আমাকে অভিনন্দন জানাতে আসেনি| এই ব্যাপার নিয়ে কোথাও অভিযোগ জানানোর ইচ্ছাও নেই আমার| কারণ আমি অন্তত কোনওদিন দেখিনি হকি প্লেয়ারদের নিয়ে এদেশে উন্মাদনা হয়েছে| এরপরই কেরল হকি অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তোপ দেগেছেন শ্রীজেশ| তার বক্তব্য, রাজ্যের হকি নিয়ে কর্তাদের কোনো আগ্রহ নেই| নতুন পরিকল্পনাও নেই| এভাবে চললে কেরল থেকে হকিটাই উঠে যাবে|
প্রসঙ্গত, বিরাট কোহলিরা দেশকে গর্বিত করার পর যখন ঘরে ফেরেন, বিমানবন্দরে তাদের জন্য অগণিত ভক্ত অপেক্ষা করে থাকেন| কারও হাতে প্ল্যাকার্ড, কারও হাতে ফুল, আরও কত কী উপহার| কিন্তু দেশের বাকি খেলার ক্ষেত্রে চিত্রটা একেবারেই উল্টো| অন্য খেলার তারকারা দেশকে গর্বিত করলেও সেই মর‌্যাদা পান না| শ্রীজেশরা তারই উদাহরণ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top