News Flash

  • Home
  • Uncategorized
  • সাইক্লোন ‘নাডা’ ধেয়ে আসলেও দুশ্চিন্তা নেই বলল আবহাওয়া দপ্তর, ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টিপাত চলবে কয়েকদিন, প্রভাব পড়বে জনজীবনে
Image

সাইক্লোন ‘নাডা’ ধেয়ে আসলেও দুশ্চিন্তা নেই বলল আবহাওয়া দপ্তর, ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টিপাত চলবে কয়েকদিন, প্রভাব পড়বে জনজীবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ ধেয়ে আসছে সাইক্লোন ‘নাডা’৷ তবে, এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে আশ্বস্ত

বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলায় বৃষ্টিপাত৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলায় বৃষ্টিপাত৷ নিজস্ব ছবি৷

করেছে আবহাওয়া দপ্তর৷ কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে৷ তার ঝলক দেখা গেল বৃহস্পতিবার৷ দুপুর থেকেই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হয়েছে৷ তাতে প্রভাব পড়েছে জনজীবনে৷ টানা কয়েকদিন এই বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে৷ তবে, আগামী রবিবার ও মঙ্গলবার সর্বাধিক বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে৷
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে সাইক্লোন নাডা’র সতর্কবার্তা জারি করা হয়েছে দেশের উপকূলবর্তী এলাকাতে৷ অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন নাডা’র কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে দিল্লিস্থিত মৌসম ভবন৷ মৌসম ভবন থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে বিশাখাপত্তনমের ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে৷ আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাইক্লোন নাডা’র গতিপথ এখন দক্ষিণ-পশ্চিম অবস্থানে রয়েছে৷ আগামী ২৪ ঘন্টায় তার অভিমুখ বদলে অবস্থান হবে দক্ষিণ-পূর্ব৷ জানা গেছে, বর্তমানে সাইক্লোন নাডা বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে রয়েছে৷ এর গতি বর্তমানে ঘন্টায় ২০ কিলোমিটার৷ আবহাওয়া দপ্তরের ধারণা সাইক্লোন নাডা বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পর্যন্ত এসে থেমে যাবে৷ ফলে, এরাজ্যে সাইক্লোন নাডা আছড়ে পড়বে বলে মনে করছে না আবহাওয়া দপ্তর৷ তবে, এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে রাজ্যে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিন ও রাত মিলে মোট ছয় মিলিমিটার বৃষ্টিপাত হবে৷ শুক্রবার সারাদিনে মোট আট মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে৷ এদিকে, আগামী শনিবার দিনের বেলায় এগার মিলিমিটার এবং রাতে এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ একই ভাবে আগামী রবিবার দিনের বেলায় আট মিলিমিটার এবং রাতে ছয় মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের৷ সূত্রের খবর, আগামী মঙ্গলবার সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ঐদিন দিনের বেলায় ২৬ মিলিমিটার এবং রাতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দপ্তর৷
দিল্লিস্থিত মৌসম ভবন জানিয়েছে, সাইক্লোন নাডা’র গতিপ্রকৃতি থেকে ধারণা করা হচ্ছে আগামী শনিবার কিংবা রবিবার বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে পারে৷ কিন্তু তাতে মারাত্মক ক্ষতির কোন সম্ভাবনা আছে বলে মনে করছে না মৌসম ভবন৷ কারণ, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই সাইক্লোন বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পৌঁছানো পর্যন্ত এর ভয়াবহতা অনেকটাই কমে যাবে৷ কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ জানা গেছে, পূর্বোত্তরের ত্রিপুরা ছাড়া আসাম, মণিপুর মিজোরাম সহ কয়েকটি রাজ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যে মৌসম ভবনের তরফে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের ঐ সময় সমুদ্রে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top