News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর দুই
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর দুই

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ যান সন্ত্রাস রাজ্যে থামার কোন লক্ষণই দেখা যাচ্ছে না৷ উল্টো বেড়ে চলেছে এই সন্ত্রাস৷ বৃহস্পতিবারও পৃথক স্থানে যান সন্ত্রাসে দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন৷
জানা গেছে, ধলাই জেলার মাছলী এলাকায় ম্যাক্স ও ম্যাজিক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম প্রভা মজুমদার৷ বাড়ি ফটিকরায়ের কাঞ্চনবাড়ি এলাকায়৷ তাকে জিবি হাসাপাতলে ভর্তি করা হয়েছে৷
ভাইফোঁটা দিয়ে বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এক মহিলা পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম প্রভা মজুমদার৷ তার বাড়ি ফটিকরায়ের কাঞ্চনবাড়ি৷ বাপের বাড়ি ছৈলেংটায়৷ ভাইফোঁটা দিতে বাপের বাড়িতে গিয়েছিলেন৷ আজ সকালে বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন৷ ফেরার পথে মাছলী এলাকায় ম্যাক্স ও ম্যাজিকের মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে প্রভা মজুমদার নামে ওই মহিলা গুরুতরভাবে আহত হন৷ আহতকে প্রথমে ফটিকছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷
চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ পুলিশ এব্যাাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ গাড়ি দুটি আটক করা হয়েছে৷
এদিকে, ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা৷ মারুতি ৮০০ অটো গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত এক বৃদ্ধা পথচারী৷ বর্তমানে আহত বৃদ্ধার চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া বাজারে বুধবার রাত আনুমানিক নয়টা নাগাদ৷ ঘাতক গাড়ি সহ চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
সংবাদে জানা গেছে, এদিন তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার বাসিন্দা সুচিত্রা বালা সহ তেলিয়ামুড়া বাজারের রাস্তা পারাপারের সময় টিআর০৬-০২৪৩ নম্বরের অল্টো গাড়ি সজোরে ধাক্কা দেয়৷ সুচিত্রাদেবীর তাতে প্রচন্ড জখম হয়৷ পরে প্রত্যক্ষদর্শীরা সুচিত্রা দেবীকে আহত অবস্থায় প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ এদিকে বাজারের উত্তেজিত জনতা গাড়ির চালক বিকাশ সরকারকে উত্তম মধ্যম দিয়ে গাড়ি সহ পুলিশের হাতে তুলে দেয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top