News Flash

  • Home
  • Uncategorized
  • পাক মর্টার হামলার শিকার ১৪ মাসের শিশু, মৃতু্যর সঙ্গে লড়ছে দিল্লির হাসপাতালে
Image

পাক মর্টার হামলার শিকার ১৪ মাসের শিশু, মৃতু্যর সঙ্গে লড়ছে দিল্লির হাসপাতালে

delhi mapনয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : পাক মর্টার হামলায় মৃতু্যর সঙ্গে লড়াই করছে ১৪ মাসের শিশুও| ঘাড়ে আর শিরদাঁড়ায় প্রচণ্ড চোট| কান্নার অবস্থাটুকুও নেই| দিন কয়েক আগে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তাদের গ্রামে এসে পড়া পাক সেনা-জঙ্গিদের ছোঁড়া মর্টার প্রায় মৃতু্যপথে পাঠিয়ে দেয় শিশুটিকে | বর্তমানে সে দিল্লির হাসপাতালে মৃতু্যর সঙ্গে যুঝছে| জিএমসি হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিত্সা চলছে তার| চিকিত্সকরা জানিয়েছেন, তার অবস্থা মোটেই ভাল নয়| প্রাণে হয়তো বাঁচবে কিন্তু দীর্ঘদিন থাকতে হবে হাসপাতালে|
জিএমসি হাসপাতালের চিকিসকরা জানিয়েছেন, জম্মু থেকে আসা, পাক গুলি-মর্টার হানায় আহতদের চিকিত্সা করছেন তাঁরা| চেষ্টা চলছে দ্রুত তাঁদের সুস্থ করে তুলতে| যদিও সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক ক্ষত নিরাময় হলেও পাক হামলার স্মৃতি তাঁদের মন থেকে কবে মুছবে বলা মুশকিল| নিজেদের পুরনো গ্রামে ফিরে যেতেও ভয় পাচ্ছেন তাঁরা|
আহতরাও চান, তাঁদের পুরনো দাবি মেনে নিয়ে কোনও নিরাপদ জায়গায় তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার| তাঁদের কথায়, যদি এভাবে পাক হামলা চলতেই থাকে, তবে তাঁরা কেউ গ্রামে ফিরবেন না| সরকার তাঁদের নিরাপদ জায়গায় জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল| গ্রামবাসীদের দাবি, এবার সেই প্রতিশ্রুতি পূরণ করুক সরকার| নিশ্চিত করুক তাঁদের জীবন ও সম্পত্তির সুরক্ষা|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top