News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে টিএসআর জওয়ানদের মারে পুলিশ কর্মী জখম
Image

জিবিতে টিএসআর জওয়ানদের মারে পুলিশ কর্মী জখম

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ জিবি হাসপাতালে অসুস্থ বিচারাধীন এক বন্দীর নিরাপত্তার দায়িত্বে থাকা জেল পুলিশ কর্মী টিএসআর জওয়ানদের মারধরে গুরুতর জখম হয়েছে৷ রেবতী দেববর্মা নামে ওই জেল পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷
জিবি হাসপাতালে টিএসআরের ৪ উন্মত্ত জওয়ানের বেধড়ক মারধরে গুরুতরভাবে আহত হয়েছেন এক জেল পুলিশ কর্মী৷ আহত জেল পুলিশ কর্মীর নাম রেবতী দেববর্মা৷ তিনি প্রাক্তন আর্মিও ছিলেন৷ তার বাড়ি কামালঘাট এলাকায়৷ এক বিচারাধীন বন্দীকে অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই নিরাপত্তাকর্মী৷ কর্তব্যরত ওই জেল পুলিশ কর্মীর সঙ্গে এক টি এস আর জওয়ানের বাকবিতন্ডা হয়৷ এরই জেরে আরো তিন টিএসআর জওয়ান এসে জেল পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে৷ তার মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ রক্তাক্ত অবস্থায় জেল পুলিশ কর্মীকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷ টিএসআর জওয়ানরা ১ নম্বর ব্যাটেলিয়ানের৷ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top