নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ নাশকতায় পুড়ে গেল একটি অল্টো গাড়ি ও গ্যারেজ৷ অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের বাড়িঘর৷ নাশকতা মূলক এই অগ্ণিকান্ডটি হয়েছে উদয়পুরের আর কে পুর থানার অধীন চন্দ্রপুরে ইন্দিরানগর এক নম্বর কলোনীতে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ৷ পুলিশ একটি মামলা নিলেও ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত দুসৃকতিদের আটক করতে পারেনি পুলিশ৷
সংবাদে প্রকাশ, ইন্দিরানগর এক নম্বর কলোনীর বাসিন্দা রাজীব ভৌমিকের বাড়িতে তার নিজের অল্টো গাড়ি রাখার জন্য একটি গ্যারাজ রয়েছে৷ গ্যারেজেই রাখা ছিল টিআর-০৩-এফ-০৫১৯ নম্বরের অল্টো গাড়িটি৷ রাতে খাবার সেরে ঘুমিয়ে পড়েন বাড়ির লোকজন৷ আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আগুন আঁচ করতে পারেন বাড়ির মালিক রাজীব ভৌমিক৷ ঘর থেকে বেরিয়ে দেখেন গ্যারেজ ঘরে আগুন৷ গাড়ি পুড়ে গিয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এদিকে, বাড়ির মালিক রাজীব ভৌমিক আর কে পুর থানার পুলিশের কাছে অভিযোগ করেছেন পাঁচ-ছয় জনের একটি দুসৃকতির দল তার বাড়ির গ্যারেজে আগুন ধরিয়ে দেয়৷ তাতে তাঁর গাড়িটি পুড়ে গিয়েছে৷ পুলিশ অভিযোগমূলে তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এই নাশকতার সাথে যুক্তদের সনাক্ত করতেই পারেনি, গ্রেপ্তার তো দূরের কথা৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে৷
নাশকতায় পুড়ল গাড়ি, অল্পেতে রক্ষা বাড়িঘর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















