News Flash

  • Home
  • Uncategorized
  • ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন বোনেরা
Image

ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন বোনেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ হিন্দু বাঙালীদের বারো মাসে তের পার্বণের অন্যতম পার্বণ হলো ভাই ফোঁটা৷

আগরতলায় আনন্দমার্গ সুকলে ভাইফোঁটা৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷
আগরতলায় আনন্দমার্গ সুকলে ভাইফোঁটা৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

ভাইয়ের মঙ্গল কামনায় বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকেন৷ আদি অনন্তকাল থেকে এই রীতিনীতিই চলে আসছে৷ আনন্দমার্গ মহিলা কল্যাণ বিভাগের পক্ষ থেকে বৃহৎ আকারে ভাইফোঁটার আয়োজন করা হয়৷
ভাই ফোঁটার রীতিনীতি দীর্ঘকাল ধরেই চলে আসছে৷ ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় বোন যমের দোয়ারে কাটা দিয়ে ভাইয়ের কপালে মাঙ্গলিক ফোঁটা দিয়ে থাকেন৷ হিন্দু বাঙালী সমাজে এই প্রথা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে৷ আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় আর উপার্জনের লক্ষ্যে কে কখন কোথায় থাকে তার কোন নিশ্চয়তা থাকে না৷ ভাই ফোঁটার মতো পবিত্র উৎসবে ভাই ও বোন একত্রিত হওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকে৷ ফলে দূরত্ব কমে ঘনিষ্ঠতা অনেকটাই বেড়ে যায়৷ ভাই ফোঁটা সত্যিকার অর্থেই ভাই ও বোনের মধ্যে সম্পর্ককে আরো নিবিড় করার অন্যতম প্রয়াস৷ ভাই ফোঁটা উপলক্ষ্যে উপহার বিনিময়ের রীতিনীতিও প্রচলিত রয়েছে৷ এই মাঙ্গলিক অনুষ্ঠান উপলক্ষ্যে বাড়িঘরে থাকে বাহারী মুখরোচক খাবারের আয়োজনও৷ বাঙালী সমাজ ব্যবস্থায় ভাই ফোঁটা সত্যিই এক দারুণ আনন্দদায়ক ও হৃদয়াত্মক উৎসব৷এই উৎসবকে সার্বজনীন রূপ দেওয়ার প্রয়াসেও খামতি নেই৷ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার আনন্দমার্গ সুকলে আনন্দমার্গ মহিলা কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় ভাই ফোঁটা অনুষ্ঠানের৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক প্রত্যেকের কপালে মাঙ্গলিক ফোঁটা দেন বোনেরা৷ এই উৎসব যেন এক নতুন ঐতিহ্যের পথ প্রশস্ত করেছে৷ ভাই ফোঁটা অনুষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বোনেরা বলেন, বিশ্ব ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করার লক্ষ্যেই এই উদ্যোগ৷ বর্তমান সমাজ ব্যবস্থায় মা বোনেরা নির্যাতনের শিকার হচ্ছেন৷ আজকের দিনের অঙ্গীকার হোক আমরা প্রত্যেকেই ভাই বোন৷
ভাইফোঁটা উপলক্ষ্যে কলেজটিলা আনন্দমার্গ সুকলে ভাইদের জন্য আজ খাবারেরও আয়োজন করা হয়৷

Releated Posts

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top