News Flash

  • Home
  • Uncategorized
  • আঁতাতের সম্ভাবনা ভেস্তে গেল, বড়জলা ও খোয়াই কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা
Image

আঁতাতের সম্ভাবনা ভেস্তে গেল, বড়জলা ও খোয়াই কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা

BJP TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে বামবিরোধী ভোট ভাগাভাগি বন্ধ করা অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য৷ কিন্তু বিরোধী দলগুলিকে একত্রিত করা সম্ভব হয়নি৷ বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অনৈক্যের বার্তা আরো স্পষ্ট হয়ে উঠল৷ সবকটি দলই পৃথকপৃথকভাবে ঐ দুই কেন্দ্রে প্রার্থী দিচ্ছে৷ তাতে বাম বিরোধী ভোট বিভক্ত হয়ে বামফ্রন্ট প্রার্থীর জয় রীতিমত সুনিশ্চিত হয়ে উঠেছে৷ বিজেপি বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ বড়জলা কেন্দ্রে সৃষ্ট মোহন দাস ও খোয়াই কেন্দ্রে তপন কুমার পালকে প্রার্থী মনোনীত করেছে বিজেপি৷
বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম বিরোধী আঁতাত হচ্ছে না৷ বিজেপি দুটি কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানান, বড়জলা কেন্দ্রে সৃষ্ট মোহন দাস ও খোয়াই কেন্দ্রে তপন কুমার পালকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে৷ বিজেপির রাজ্য সভাপতি আরো জানান, বাম বিরোধী জোট গঠনের জন্য বিজেপি অপেক্ষায় ছিল৷ কোন দল এগিয়ে আসেনি৷ সে কারণেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ বাম বিরোধী জোট না হলেও বিজেপি দুটি কেন্দ্রেই ভাল ফলাফল করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপির রাজ্য সভাপতি৷
এদিকে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের শাসকদল আওয়ামীলিগের দুদিনব্যাপী জাতীয় কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে আজ বাংলাদেশে গেলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের ২৮ তম দুদিনব্যাপী জাতীয় সম্মেলনে যোগ দিতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজ বাংলাদেশ গেলেন বিজেপির রাজ্য সভাপতি৷ আখাউড়া সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে যান৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব বাবু বলেন, আওয়ামীলিগের ২৮ তম জাতীয় সম্মেলনে বিজেপি দলকে আমন্ত্রণ জানিয়েছে৷ দলের পক্ষ থেকে বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবকে বাংলাদেশে আওয়ামী লিগের সম্মেলনে যোগ দেবার জন্য মনোনীত করা হয়৷ বাংলাদেশে যাবার পথে বিপ্লববাবু বলেন, ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে প্রথম সমর্থন জানিয়েছিল৷ বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে৷
বাংলাদেশ সরকার ও ভারত সরকার বিভিন্ন বিষয়ে পরস্পর পরস্পরকে যেভাবে সাহায্য করে চলেছে তা উভয় দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top