News Flash

  • Home
  • Uncategorized
  • চবিবশ ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যু
Image

চবিবশ ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যু

suicideeনিজস্ব প্রতিনিধি, খোয়াই/আগরতলা/চড়িলাম, ১৮ অক্টোবর৷৷ পৃথক স্থানে তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে৷ পুলিশ অবশ্য মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ দুটি ঘটনার ক্ষেত্রে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ৷ একটি আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ৷ অন্যদিকে সোমবার পৃথক স্থানে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ প্রতাপগড়, ছেচরিমাইল এবং সোনামুড়ায় তিনজনের মৃত্যু হয়েছিল৷ ঘটনার চবিবশ ঘন্টার মধ্যেই আরও তিনজনের মৃত্যু ঘিরে জনমনে রীতিমতো বিস্ময় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার খোয়াই থানাধীন লাঠাবাড়ী রাবার বাগান থেকে৷ গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল কুশ তেলেঙ্গা নামে ৪৯ বছর বয়সী ব্যাক্তিটি৷ মঙ্গলবার সকালে মৃত কুশ তেলেঙ্গার ভাই লব তেলেঙ্গা এই মৃতদেহ উদ্ধারের বিষয়টি মৃুতের পরিবারকে জানায়৷ লাঠাবাড়ী রাবার বাগানে ছনের ছাউনির কাছে ভাই কুশ তেলেঙ্গার দেহ পড়ে রয়েছে বলে জানায় লব তেলেঙ্গা৷ খবর পৌঁছে খোয়াই থানায়৷ যেহেতু লব তেলেঙ্গা বিত্তশালী তাই উনাকে প্যাঁচে ফেলার চেষ্টা করেন খোয়াই থানার দারোগা বাবু৷ অনেক টালবাহানার পর মঙ্গলবার বিকেল ৫টায় মৃতদেহ আনা হয় খোয়াই জেলা হাসপাতালের মর্গে৷ পরে এলাকাবাসীর চেষ্টায় ঘটনার রহস্য কিছুটা উদঘাটন হয়৷ এলাকাবাসীর থেকে জানা যায়, ঘটনার দিন বিমল তেলেঙ্গা রাবার বাগানে গিয়ে উনার বোন নিভারনী তেলেঙ্গার সাথে কুশ তেলেঙ্গাকে তিনি দেখতে পান৷ এরপরই ক্ষিপ্ত হয়ে এদের মারধর শুরু করে বিমল তেলেঙ্গা৷ প্রচন্ড মারে নিভারনী তেলেঙ্গা আহত হন৷ বর্তমানে তিনি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার পর থেকে বিমল তেলেঙ্গা পলাতক৷ উক্ত ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে৷ কুশ তেলেঙ্গার মৃত্যু রহস্য এখন শুধুমাত্র পোষ্টমর্টেম রিপোর্ট আসলেই প্রকাশ্যে আসতে পারে৷ কিন্তু এই মৃত্যু নিয়ে খোয়াই থানার এহেন ভূমিকায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে৷
এদিকে, আমতলী থানার পুলিশ শ্যামল দাস(৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে সোমবার গভীর রাতে৷ সংবাদ সুত্রে জানা গিয়েছে, হাপানিয়া হাসপাতাল চৌমুহনী এলাকায় সুভাষ রায়ের বাড়ির পাশের একটি কুয়ো থেকে শ্যামলের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে৷ জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর থেকে শ্যামল দাস নিখোঁজ ছিল৷ এই বিষয়ে আমতলী থানায় একটি মিসিং ডায়েরীও করা হয়েছিল৷ মৃতদেহ উদ্ধারের পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে শ্যামল দাসকে খুন করে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে কুয়োতে৷ পুলিশ এই ব্যাপারে একটি খুনের মামলা নিয়েছে৷ যদিও রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷
অন্যদিকে, বিশালগড় থানার অধীন উত্তর চড়িলাম বাজার এলাকায় শ্রীদাম মন্ডল নামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এদিন দুপুর একটা নাগাদ শ্রীদাম দেববর্মার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ খবর দেয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে গিয়েছে৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রীদাম মন্ডল বিষপানে আত্মহত্যা করেছে৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত রোগে ভোগে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন৷ এর আগেও তিনি আত্মহননের চেষ্টা করেছিলেন৷ যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top