News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের দুটি আসনে উপনির্বাচন ১৯ নভেম্বর
Image

রাজ্যের দুটি আসনে উপনির্বাচন ১৯ নভেম্বর

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রাজ্যের দুটি বিধানসভা আসনের উপনির্বাচন আগামী ১৯ নভেম্বর, ২০১৬ অনুষ্ঠিত হবে৷ এই দুটি বিধানসভা আসন হল ৪-বড়জলা (এস সি) এবং ২৫ খোয়াই৷ নির্বাচন কমিশন আজ এই দুটি আসনের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে৷ ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী ২৬ অক্টোবর, ২০১৬ নির্বাচন্েনর বিজ্ঞপ্তি জারী করা হবে৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ২রা নভেম্বর ২০১৬৷ মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ৩রা নভেম্বর, ২০১৬৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ নভেম্বর, ২০১৬৷ ১৯ তারিখ ভোট গ্রহণের পর ভোট গণনা হবে ২২ নভেম্বর, ২০১৬৷ ২৪ নভেম্বর, ২০১৬ -র মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে৷
এবারের নির্বাচনেও ই ভি এম মেশিন ব্যবহার করা হবে৷ সচিত্র ভোটার পরিচয়পত্র দেখিয়ে ভোটররা ভোটাধিকার প্রয়োগ করবেন৷ তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বিকল্প নথীপত্র দেখিয়ে ভোট দেবার বিষয়ে পরে পৃথক ভাবে নির্দেশাবলী জারী করা হবে৷ এই দুটি আসন যে সমস্ত জেলার মধ্যে পুরোপুরি বা আংশিক ভাবে হলেও পড়েছে৷ সেই জেলাগুলিতে নির্বাচনী আচরণ বিধি লাগু হবে এবং এখন থেকেই তা কার্যকর হয়েছে৷ ১/১/২০১৬ তারিখকে ভিত্তি হিসাবে ধরে যে ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে তার ভিত্তিতেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷
এদিকে, পশ্চিমঙ্গের কুচবিহার ও তমলুক লোকসভা আসন ও মন্তেশ্বর বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর৷ এই সঙ্গেই আসামের লাখিমপুর লোকসভা ও মধ্যপ্রদেশের শাডোল লোকসভা আসনও এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ এছাড়া আসাম, অরুণাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির একটিকরে বিধানসভা আসনেও ওই দিন উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top