News Flash

  • Home
  • Uncategorized
  • আশ্রয়দাতারাও সন্ত্রাসবাদীদের সমান বিপদ, মেনে নিয়েছেন ব্রিকস নেতারা : প্রধানমন্ত্রী
Image

আশ্রয়দাতারাও সন্ত্রাসবাদীদের সমান বিপদ, মেনে নিয়েছেন ব্রিকস নেতারা : প্রধানমন্ত্রী

পানাজি, ১৬ অক্টোবর (হি.স.) : সন্ত্রাসবাদীদের মতোই সমান বিপদ তার আশ্রয়দাতারা । মেনে নিয়েছে ব্রিকস সদস্য দেশগুলির  নেতারা গোয়ায় অনুষ্ঠিত দুই দিনের ব্রিকস সামিটের অন্তিম দিন রবিবার এমনই দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | পাঁচ দেশের এই প্রভাবশালী জোটের বার্ষিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, ব্রিকস সদস্য দেশগুলির  নেতারা একমত যে, সীমান্তপার সন্ত্রাসবাদ ও তার সমর্থক, পৃষ্ঠপোষকদের মোকাবিলাকেই জোটের অগ্রাধিকারের তালিকায় গুরুত্ব দিতে হবে। তিনি জানান, সবাই সহমত হয়েছেন যে, যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তাদের লালন পালন ও পৃষ্ঠপোষকতা করে, তারাও আমাদের কাছে ওদের মতোই সমান বিপদ। এই বিপদ মোকাবিলার প্রয়াস জোরদার করতে হবে, তার গতি বাড়াতে হবে। ব্রিকস-এর মঞ্চ থেকে গৃহীত এই অবস্থানে ভারতের অবস্থানই চাঙ্গা হল, কেননা ‘সন্ত্রাস রপ্তানি করে’, এই অভিযোগ তুলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছে ভারত।

মোদী বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে আর্থিক মদতের উত্স খুঁজে বের করা এবং অস্ত্রশস্ত্র, যন্ত্রাংশ সরবরাহ ও প্রশিক্ষণ সহ সন্ত্রাসবাদের গোটা পরিকাঠামো ধ্বংস করতে হলে নিজেদের মধ্যে গভীর সমন্বয়, যোগাযোগ গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি আমরা। আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও আর্থিক সমৃদ্ধির সামনে সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও মৌলবাদ যে বিপদ খাড়া করেছে, তাকে একযোগে চিহ্নিত করেছেন ব্রিকস নেতারা। নিরাপত্তা ইস্যুতে আলোচনা, সহযোগিতা জোরদার করতে দায়বদ্ধতা প্রকাশ করেছেন তাঁরা।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top