News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহভাজন দুই ব্যক্তি আটক আগরতলা রেল স্টেশনে, জিজ্ঞাসাবাদ জারি
Image

সন্দেহভাজন দুই ব্যক্তি আটক আগরতলা রেল স্টেশনে, জিজ্ঞাসাবাদ জারি

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷৷ সন্দেহভাজন দুই ব্যক্তিকে বুধবার আগরতলা রেলস্টেশন সংলগ্ণ এলাকা থেকে আটক করেছে পুলিশ৷ জিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে জামিল খান(৬৫) এবং কামরুল খান(২২)কে অবৈধভাবে এরাজ্যে অবস্থান করার কারণে আটক করা হয়৷ তাদের কাছ থেকে ছয়টি মোবাইল এবং নয়টি সিম কার্ড উদ্ধার হয়েছে৷ এদিন, তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক দুজনকেই তিনদিনের জেল কাস্টডিতে পাঠিয়েছেন৷
প্রাথমিকভাবে তাদের এই রাজ্যে অবৈধভাবে অবস্থানের বিষয়ে নির্দিষ্ট করে পুলিশের কাছ থেকে কিছু জানা যায়নি৷ তবে পুলিশ সূত্রে খবর, জেরায় তারা স্বীকার করেছে অবৈধভাবে এ রাজ্যে অবস্থানের বিষয়টি৷ দুজনই পুলিশকে জানিয়েছে তারা এখানে কবিরাজি ওষুধ বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল৷ তাদের মধ্যে জামিল খান মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা৷ কামরুল খানের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায়৷
তবে, তাদের কাছ থেকে ছয়টি মোবাইল এবং নয়টি সিম কার্ড উদ্ধারের বিষয়টি যথেষ্ট চিন্তাজনক বলে মনে করছে পুলিশও৷ কোন জঙ্গি নাশকতামূলক কাজের সাথে তারা জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top