News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিমা নিরঞ্জনকে ঘিরে দশমীঘাটে রক্তারক্তি কান্ড
Image

প্রতিমা নিরঞ্জনকে ঘিরে দশমীঘাটে রক্তারক্তি কান্ড

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ দুর্গোৎসবের অন্তিম লগ্ণে গিয়ে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে মঙ্গলবার দশমীঘাটে দক্ষযজ্ঞ বেঁধে যায়৷ পুর নিগমের কর্মীরা এবং বিসর্জন করতে যাওয়া মানুষের সাথে ধস্তাধস্তি হলে তাতে কয়েকজন রক্তাক্ত হন৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দশমীঘাট চত্বর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়৷
মঙ্গলবার দশমী উপলক্ষ্যে একটি বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জনে দশমীঘাটে যান ঐ বাড়ির সদস্যরা৷ প্রতিমা নিরঞ্জনের সময় সেখানে উপস্থিত পুর নিগমের কর্মীদের সাথে ঐ বাড়ির সদস্যদের বচসা হয়৷ সেই বচসা থেকে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ দুপক্ষই মারমুখী হয়ে ওঠেন৷ পুর নিগমের কর্মীরাও লাঠি নিয়ে ঐ বাড়ির সদস্যদের উপর আক্রমণ চালায়৷ পাল্টা তারাও পুর নিগমের কর্মীদের মারধর করেন৷ এই ঘটনায় উভয় পক্ষেরই কয়েকজন রক্তাক্ত হন৷ কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, দশমীঘাটে তখন তেমন কোন পুলিশ কর্মী ছিলেন না৷ যে কয়েকজন ছিলেন তারাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে আঁচ করতে পেরে সেখান থেকে সরে যান বলে অভিযোগ৷ দীর্ঘ সময় হামলা পাল্টা হামলা চলার পর যখন বেশ কয়েকজন রক্তাক্ত হয়ে পড়েন এরপর পুলিশ এসে হাজির হন৷ তবে, তখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷ স্থানীয়দের অভিযোগ সময়মত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলে এই ঘটনা এড়ানো যেত৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top