News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় গান্ধী জন্ম জয়ন্তী পালিত বিভিন্ন সংগঠনের উদ্যোগে
Image

যথাযোগ্য মর্যাদায় গান্ধী জন্ম জয়ন্তী পালিত বিভিন্ন সংগঠনের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ রবিবার ২রা অক্টোবর৷ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন৷ গোটা দেশের সাথে যথাযোগ্য মর্যদাদায় রাজ্যেও পালিত হয়েছে ১৪৭ তম গান্ধী জয়ন্তী৷ রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার গান্ধীঘাটে৷ সকালে জাতির জনককে শ্রদ্ধা জানান রাজ্যপাল তথাগত রায়৷ এছাড়া প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷
রবিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৭ তম জন্মদিন৷ সকাল থেকেই নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি পালিত হয়েছে৷ এদিন সকালে মূল অনুষ্ঠানটি হয় আগরতলার গান্ধীঘাটে৷ এর আগে সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল তথাগত রায়৷ জাতীয় পতাকাও উত্তোলন করেন রাজ্যপাল৷
সেখান থেকে গান্ধীঘাটে এসে শহিদ বেদীতে ফুল ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক মিলিন্দ 44রামটেকে, মৎস্যমন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ রাজ্য প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল তথাগত রায় জানান, মহাত্মা গান্ধী ছিলেন এমন একজন ব্যক্তি যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব দিয়েছেন৷ বর্তমান সময়ে পৃথিবী অনেক দূর এগিয়েছে৷ তা সত্ত্বেও কিছু কিছু মানুষ এই কালের গতিতেও শ্বাশত থেকে যান৷ তাদের স্মৃতি অম্লান থাকে৷ তাদের আত্মত্যাগ বিফলে যায় না৷ গান্ধীজি ছিলেন এমন একজন মানুষ৷
এদিকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ কংগ্রেস ভবনের সামনে গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়৷ গান্ধীঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানানো হয়৷ তাছাড়াও গোটা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে গান্ধীজয়ন্তী৷
এদিকে, জাতির জনক মহাত্মা গান্ধী প্রদর্শিত অহিংসার পথেই রাজ্যে শান্তি ও মৈত্রীর ভিত মজবুত হতে পারে বলে মনে করে ত্রিপুরা প্রদেশ ২রা অক্টোবর কমিটি৷ রবিবার মহাত্মা গান্ধীর ১৪৭ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সার্কিট হাউস সংলগ্ণ গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত এক সংহতি সভায় প্রদেশ ২রা অক্টোবর কমিটির চেয়ারম্যান সন্তোষ সাহা এই কথা জানান৷
রবিবার গোটা দেশেই জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৭ তম জন্ম জয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়৷ এই উপলক্ষ্যে রাজ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে৷ ত্রিপুরা প্রদেশ ২রা অক্টোবর কমিটি গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সার্কিট হাউস সংলগ্ণ গান্ধীমূর্তির পাদদেশে এক সংহতি সভার আয়োজন করে৷ এই সংহতি সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে প্রদেশ ২রা অক্টোবর কমিটির চেয়ারম্যান জানান, গত ২৩ শে আগস্ট আগরতলায় যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল তা খুবই নিন্দাজনক৷ রাজ্যের প্রগতির সাথে জাতি উপজাতির ঐক্য জরুরি এবং মহাত্মা গান্ধীর প্রদর্শিত অহিংসার পথই রাজ্যের শান্তি ও মৈত্রীর ভিতকে মজবুত করতে পারে৷
এদিন গান্ধী মূর্তির পাদদেশে ১ঘন্টার কর্মসূচী পালন করে ২রা অক্টোবর কমিটি৷ এই কর্মসূচীর পর ২রা অক্টোবর কমিটির কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top