News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ দফা দাবী আদায়ে আজ মহাকরণ অভিযান করবে বিজেপি
Image

১২ দফা দাবী আদায়ে আজ মহাকরণ অভিযান করবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৯ সেপ্ঢেম্বর৷৷ মঙ্গলবার মহাকরণ অভিযান সংগঠিত করবে বিজেপি৷ বার দফা দাবিতে দল subal-press-meetমহাকরণ অভিযানের ডাক দিয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিজেপি কর্মী সমর্থকরা মহাকরণ অভিযানে সামিল হবেন বলে জানা গেছে৷ মহাকরণ অভিযানের আগে আগরতলা শহরে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল সংগঠিত করবেন৷ মিছিলটি মহাকরণের দিকে এগিয়ে যাবে৷  দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী আবাস যোজনায় সঠিকভাবে সুবিধাভোগী নির্বাচন করে ঘর বন্টন করতে হবে, এক্ষেত্রে দুর্নীতি ও দলবাজি করা যাবে না৷ চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে৷ সোমবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক৷ তিনি অভিযোগ করেন এই রাজ্যে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে৷ প্রশাসনের নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সর্বত্রই দুর্নীতি বাসা বেঁধে রয়েছে৷ দুর্নীতি দমনে কারো কোন ভ্রূক্ষেপ নেই৷ দুর্নীতির আতুড়ঘরে পরিণত হয়েছে এই রাজ্য৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে মারাত্মক দুর্নীতি অব্যাহত রয়েছে৷ ঘর প্রদানের ক্ষেত্রে দলবাজিই অন্যতম কারণ হয়ে দাঁড়ায়৷ ফলে, বিরোধী পক্ষের কর্মী সমর্থকরা সুনির্দিষ্ট প্রকল্পগুলির সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়ে আসছেন৷ এসব বঞ্চনার প্রতিবাদে মানুষকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top