News Flash

Image

দল ভাঙ্গানোর খেলা

গণতন্ত্রে দল বদলও একটি গণতান্ত্রিক ধারা হিসাবে ধরে নেওয়া হয়৷ ইহাও গণতন্ত্রেরই স্বাধীনতা৷ কিন্তু এক দলের টিকিটে আইন সভায় নির্বাচিত হওয়ার পর দলত্যাগ করিতে হইলে আইন সভার সদস্যপদ হইতে ইস্তফা দেওয়াই সংগত এবং নৈতিকতার ক্ষেত্রে ইহাই বাঞ্চনীয়৷ এই বিষয়ে সুস্পষ্ট আইন না থাকায় সংসদ বা বিধানসভার সদস্যরা ইচ্ছামত দল বদল করিতে থাকেন৷ পরিস্থিতি এমন বিপজ্জনক হইয়া উঠে যে, এক্ষেত্রে আইন প্রণয়ন করিতে হয়৷ দলত্যাগের ক্ষেত্রে আইনসভার সদস্যদের পায়ে বেড়ি লাগানোর লক্ষ্যে দলত্যাগ করিতে দলত্যাগ বিরোধী আইন সেক্ষেত্রে কার্য্যকর হইবে না৷ সেই ফাঁক দিয়াই দলত্যাগ করিয়াও আইন সভার সদস্যপদ বজায় রাখিতেছেন৷ যে দলের প্রার্থী হিসাবে ভোটাররা জয়ী করিয়াছেন সেই দল ত্যাগ করা তো ভোটারদের মতামতকে উপেক্ষা ও অমর্যাদা করা৷ ইহা তো নৈতিকতা বিরোধী৷ রাজনীতি এমনিতেই নৈতিকতার ধারে কাছেও থাকিতেছে না৷ ইহা গণতন্ত্রের নৈতিকতার সামনে বড় বেশী দূর্যোগই ডাকিয়া আনিতে পারে৷ লক্ষ্য করিবার বিষয়, কেন্দ্রে ক্ষমতার পালাবদলের সঙ্গে বিভিন্ন রাজ্যে বিরোধী দলের হাত হইতে বিধায়কদের দল ভাঙ্গানোর ক্ষেত্রে নগ্ণ ভাবে নামিয়া পড়িতে দেখা গিয়াছে৷ ঘোড়া কেনা বেচার এই ঘটনা গণতন্ত্রের সামনে বড় বেশী প্রশ্ণ চিহ্ণ আনিয়া দিয়াছে৷
এই ত্রিপুরাতে কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া আইন সভার সদস্যরা একযোগে অন্তত ছয়জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়াছেন৷ তাহারা বিধায়কপদ বহাল রাখিয়াই তৃণমূল কংগ্রেসে যুক্ত হইয়া গেলেন৷ এক্ষেত্রে নীতির প্রশ্ণটাই বড় হইয়া দেখা দিলেও তাহার তোয়াক্কা করেন না রাজনীতির ব্যাপারীরা৷ তাহাদের কাছে রাজনীতির ব্যবসাটাই নীতি৷ কংগ্রেস ভাঙ্গিয়াই তৃণমূলের শক্তি বৃদ্ধির ঘটনা শুধু ত্রিপুরায় নহে৷ তাহা চলিতেছে রাজ্যে রাজ্যে৷ যেখানে বিজেপির হাত প্রসারিত, দল ভাঙ্গাইয়া বিজেপি রাজ কায়েমের নগ্ণ প্রয়াস শুরু হইয়া গিয়াছে৷ অরুণাচল প্রদেশ বিধানসভায় সেই খেলা নতুন নহে৷ শুক্রবার কংগ্রেস দলের ৪৪ জন বিধায়কের মধ্যে ৪৩ জন কংগ্রেস ছাড়িয়া যোগ দিয়াছেন বিজেপির সহযোগী দল পিপলস্ পার্টি অব অরুণাচল প্রদেশ বা পিপিএ দলে৷ কংগ্রেস ছাড়িয়াছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ অরুণাচলে কংগ্রেস শিবরাত্রির সলতের মতো একজনই আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবম টুকি৷ রাজ্যে রাজ্যে কংগ্রেসের বাতি কোথাও নিভিয়া গিয়াছে, কোথাও নিবু নিবু৷ ইহা নতুন কিছু নয়৷ অরুণাচলে ৬০ সদস্যের বিধানসভায় পিপিএর শক্তি এখন ৪৪৷ তাই সরকার গড়িবার ক্ষেত্রে অসুবিধা নাই৷ মাস দুয়েক আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অরুণাচল প্রদেশের শাসন ক্ষমতা হইতে সরিতে হইয়াছিল বিজেপিকে৷ কিন্তু ছাড়িবার পাত্র নহে এই দল৷ সহযোগী দলের ক্ষমতারোহণ করাইয়া ছাড়িয়াছে৷ এই সব ঘটনা তো নতুন নহে৷ এই নীতিহীন খেলা তো কংগ্রেসের আমলে সগৌরবে চলিয়াছে৷ সেই ১৯৮০ সালের দিকে ফিরিয়া তাকাইলে তো সেই নগ্ণ চিত্রই দেখা যায়৷ সেই সময় ইন্দিরা যখন ক্ষমতায় ফিরিলেন তখন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভজন লাল জনতা দলের সঙ্গে গাঁটছাড়া ভাঙ্গিয়া দিয়া সদলবলে যোগ দেন কংগ্রেসে৷ সেদিনের কংগ্রেসের আত্মহারা ভাব তো আজকের বিজেপিরও হইবার কথা৷ অরুণাচল প্রদেশে আয়ারাম গয়ারাম কান্ডের ঐতিহ্য প্রবাহমান৷ এই রাজ্যে বছরে কয়েকবার দল বদল করিয়া থাকেন বিধায়করা৷ কোটি কোটি টাকার খেলা চলে৷ মন্ত্রীত্বের টোপ তো থাকেই৷ গণতন্ত্রের এই খেলা ছিল আরও বিপজ্জনক৷ দল ভাঙ্গানোর খেলাতে সমর্থনকারী ত্রিশ বিধায়ককেই উপ মুখ্যমন্ত্রী করিয়া দেওয়া হইয়াছিল৷ অরুণাচল প্রদেশের এই ইতিহাস, দল ভাঙ্গানোর খেলায় খেলাতে সমর্থনকারী ত্রিশ বিধায়ককেই উপমুখ্যমন্ত্রী করিয়া দেওয়া হইয়াছিল৷ অরুণাচল প্রদেশের এই ইতিহাস, দল ভাঙ্গানোর খেলায় একেবারে শীর্ষে৷ সেই সময় মুখ্যমন্ত্রী মুকুট মিথি একজনকে চিফ ডেপুটি চিফ মিনিস্টারও বানাইয়াছিলেন৷ সেই সময় যতখুশী মন্ত্রী নিতে পারিতেন মুখ্যমন্ত্রী৷ মন্ত্রী নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মুলা বাধিয়া দিলেও দল ভাঙ্গানোর নীতিহীন খেলা কিন্তু প্রবল ভাবেই অব্যাহত৷ গণতন্ত্রের পক্ষে ইহাও আজ বড় অশনি সংকেত৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top