বোগোতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম কলম্বিয়া| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল
৫.৯| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে জোরালো ভূকম্পন অনুভূত হয় উত্তর-পশ্চিম কলম্বিয়ায়| কম্পন অনুভূত হয়েছে মেডেলিন থেকে ৮৩ মাইল (১৩৩ কিলোমিটার) উত্তর-উত্তর পশ্চিমে| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
এর আগে ২০০৮ সালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় এল ক্যালভারিও-তে| ভূমিকম্পের জেরে প্রাণ হারান ১১ জন|
2016-09-15

