News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩/৮ সংঘর্ষের ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু আজ শুনানিতে পুলিশ ও সাংবাদিকরা
Image

২৩/৮ সংঘর্ষের ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু আজ শুনানিতে পুলিশ ও সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ গত ২৩ আগস্ট আগরতলা শহরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাওয়ার পর বুধবার Tripura_mapম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হচ্ছে৷ এদিন সকাল ১১টা নাগাদ পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ে শুরু হবে শুনানি৷ চলবে বিকেল তিনটা পর্যন্ত৷
গত ২৩ আগস্ট আগরতলা শহরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাওয়ার পর বুধবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হচ্ছে৷ ঐদিন সকাল ১১টা নাগাদ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ে শুরু হবে তদন্তের শুনানি৷ বিকেল তিনটা পর্যন্ত ধাপে ধাপে চলবে শুনানির প্রক্রিয়া৷ শুনানির প্রথম দিন পুলিশের আধিকারিকরা এবং সাংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জেলাশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে৷
২৩ আগস্ট শহরে বিক্ষিপ্ত ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকরণে সাংবাদিক বৈঠক ডেকে তদন্তের নিদের্শ দেন৷ এবং এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেন৷ ঘটনার ২১ দিন পর সে তদন্ত শুরু হচ্ছে৷
জানা গেছে, সকাল ১১টা নাগাদ তদন্ত প্রক্রিয়া শুরু হবে৷ সংবাদ মাধ্যমের কাছ থেকে পুলিশের সংগৃহীত ভিডিও ক্লিপিং দেখেই তদন্ত প্রক্রিয়া শুরু হবে৷ বলাবাহুল্য ২৩ আগস্টের ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি করেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল৷ কোন কোন রাজনৈতিক দল হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্ত করানোরও দাবি জানিয়েছে৷ তবে রাজ্য সরকারের নির্দেশমত ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হচ্ছে বুধবার৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top