News Flash

  • Home
  • Uncategorized
  • পুজায় চাঁদার জুলুম বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশিকা
Image

পুজায় চাঁদার জুলুম বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন দুর্গাপুজাতে চাঁদার জুলুম বন্ধের জন্য কঠোর হয়েছে পুলিশ প্রশাসন৷ বেশ photo-1কিছু নীতি নির্দেশিকা পুলিশ প্রশাসনের তরফ থেকে ক্লাব, সংস্থা ও পুজা উদ্যোক্তাদের সামনে তুলে ধরা হয়েছে৷ এই সব নীতি নির্দেশিকা মেনেই পুজার আয়োজন করতে হবে বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে৷ বিশেষ করে চাঁদার জুলুম নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের সতর্ক বার্তার প্রেক্ষিতেই এবারের পুজায় চাঁদা নিয়ে পুলিশ প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷
মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অন্যান্য বছরের মতো এবারেও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্লাব, সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরা উপস্থিত ছিলেন৷ সদর মহকুমা শাসকও উপস্থিত ছিলেন৷ বৈঠকে শারদোৎসবকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের তরফ থেকে ক্লাব ও সংস্থার কর্মকর্তাদের কাছে আবেদন জানানো হয়েছে৷ পাশাপাশি পুজা নিয়ে প্রশাসনের তরফ থেকে বেশ কিছু নীতি নির্দেশিকা আরোপ করা হয়েছে৷
যেসব নীতি নির্দেশিকা আরোপ করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, প্রতিটি ক্লাব বা সংস্থার সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর থাকতে হবে চাঁদার রসিদে৷ চাঁদার রসিদ বইয়ের প্রতিটি রসিদে ক্রমিক নম্বর থাকতে হবে৷ প্রতিটি চাঁদার রসিদ বইয়ে সংশ্লিষ্ট এলাকার থানা বা পুলিশ ফাঁড়িতে ভেরিফিকেশন করে সিলমোহর লাগিয়ে নিতে হবে৷ চাঁদা সংগ্রহের জন্য দুই জনের বেশী লোক যেতে পারবে না চাঁদাদাতার কাছে বা বাড়িতে৷ পাশাপাশি যে জায়গায় বা জমিতে পুজা করা হবে তথা প্যান্ডেল তৈরী করা হবে সেই জমির বা জায়গার মালিকের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে৷ সেই অনুমতিপত্র পুলিশ প্রশাসনের কাছে পুজার অনুমতির জন্য যে আবেদন করা হবে সেই আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে৷ সেই সঙ্গে বিদ্যুৎ দপ্তর, আগরতলা পুর নিগম, অগ্ণিনির্বাপক দপ্তর, ট্রাফিক বিভাগ এবং টেলিযোগাযোগ বিভাগের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ সেই সব অনুমতিপত্রও আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে পুলিশ প্রশাসনের কাছে৷ এদিকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে চাঁদার রসিদ বই যে ছাপাখানা থেকে ছাপানো হবে সেই ছাপাখানার নাম ও ঠিকানা অবশ্যই চাঁদার রসিদে থাকতে হবে৷ তাছাড়া যে পরিমান চাঁদা সংগ্রহ করা হবে চাঁদাতার কাছ থেকে সেই চাঁদার টাকার পরিমান অবশ্যই রসিদ বইয়ে বানান করে এবং সংখ্যায় লেখা থাকতে হবে৷ এইসব নীতি নির্দেশিকা অমান্য করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পুজা উদ্যোক্তাদের৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top