News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদ-উল-জোহা উপলক্ষে রাজ্যে বিভিন্ন মসজিদে বিশেষ প্রার্থনা
Image

ঈদ-উল-জোহা উপলক্ষে রাজ্যে বিভিন্ন মসজিদে বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, কৈলাসহর, চড়িলাম, ১৩ সেপ্ঢেম্বর৷৷ ঈদ-উল-জোহা উপলক্ষে রাজ্যের মুসলীম অংশের phot-2জনগণের মধ্যে উৎসবের আমেজ৷ মঙ্গলবার রাজ্যের বিভিন্ন মসজিদে হয়েছে ঈদের নামাজ ও বিশেষ প্রার্থনা৷ এদিন রাজধানী আগরতলা শহরের গেঁদু মিয়ার মসজিদ, চন্দ্রপুর মসজিদ সহ বিভিন্ন মসজিদে নামাজ আদায় করা হয়৷ সেই সঙ্গে শান্তির কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়েছে৷
এদিকে, কৈলাসহর মহকুমার টিলাবাজার, বাবুরবাজার, নূরপুর, শ্রীনাথপুর, বনগাঁও প্রভৃতি মসজিদের পাশাপাশি বাজার জামা মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়৷ সেই সঙ্গে বিশেষ প্রার্থনাও করা হয়েছে বিশ্ব শান্তির জন্য৷ কৈলাসহরের মোট ষোলটি স্থানে এদিন যথাযোগ্য মর্যাদায় ঈদের নামাজ ও বিশেষ প্রার্থনা করা হয়৷ তাছাড়া ধর্মীয় আলোচনা সভাও হয়েছে৷
মঙ্গলবার সকাল ৯টা১০ মিনিটে উত্তর চড়িলাম ইসলামিয়া জুনিয়র মাদ্রাসায় বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম ভাইয়েরা মিলিত ভাবে ঈদ উৎসবে উপস্থিত হয়ে ঈদগাহে নামাজ পড়েন৷ রাজ্যের সমস্ত মসজিদ ঈদগাহ সেজে উঠেছে৷ তার এক নতুন মেজাজে সেজেছে চড়িলাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান৷ আজ চড়িলাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসায়ীরা এসে দোকান পাঠ খুলেছেন৷ মেলায় আনন্দ উপভোগ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ৷ ঈদগাহ উপলক্ষ্যে চলবে এই মেলা৷ এই মেলায় মিষ্টির দোকান, জিলিপি, সেওয়াই এর দোকানে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়৷ ঈদগাহ ময়দান সাজানো হয়ে যে বহু বেলুন দিয়ে৷ নতুন জামা কাপড় পরে এই মেলায় মুসলিম ভাই ও বন্ধু বান্ধুবদের আলিঙ্গনের রেয়াজ রীতিমত লক্ষ্য করার মতো৷ নতুন কাপড়ে যেন এক নতুন অনুভূর্তি৷ চড়িলাম ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম গিলানী, রফিকুল ইসলাম, চড়িলামের বিধায়ক রমেন্দ্র নারায়ন দেববর্মা, উপপ্রধান বিষ্ণু দে, এল সি কম প্রদীপ দাস ও অন্যান্যরা৷ বক্তব্য নজরুল ইসলাম গিলানীর নেতৃত্বে সকল মুসলিম ভাইদের নামাজ পড়ানো হয়৷ মঙ্গলবার সকালে উৎসবের মেজাজে হাজার হাজার লোক সংঘবদ্দ হয় চড়িলাম ঈদগাহ ময়দানে৷ গোটা চড়িলামের বিভিন্ন স্থানে আজ ঈদগাহে নামাজ পাটের ব্যবস্থা করা হয়েছিল৷ যেমন-উত্তর চড়িলামের খকিরামুড়া জাম মসজিদ এ মুসলিম ভাইদের নামাজ পাঠ করান মো, কাউছার পূজোয়(ইমাম সাহেব)৷ তাছাড়া চড়িলামের হাফাজিয়ামুড়া, নলজলা ও লাটিয়াছড়া বিভিন্ন স্থানের ঈদগাহ ময়দানও ফাঁকা ছিল না৷ শত শত মুসলিম ভাইদের নামাজে অংশ গ্রহন করতে দেকা যায়৷ এই সমস্ত এলাকায় সাতদিন ধরে চলবে উৎসবের বাতাবরন৷ এই ঈদের মেলবন্ধনের দৃঢ়তা আরও সংহত করবে উৎসবের মাধ্যমে৷ বাঙালি মুসলমানের সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদ৷ মুসলমানদের দুটি ঈদ৷ ঈদুল ফিতর ও ঈদূল আসহা৷ ঈদ শব্দটি যায় অর্থ হলো, ভাবগাম্ভীর্যপূর্ণ আনন্দ উৎসব৷ ঈদ অর্থ বারবার ফিরে আসা বুঝায়৷ ঈদ নামকরন করা হয়েছে এ কারনে যে তা প্রতি বছর নতুন সুখ ও আনন্দ নিয়ে আমাদের কাছে ফিরে আসে আরবীতে ঈদূ আসল অর্থ হচ্ছে আত্মহত্যাগের উৎসব৷ আত্মহত্যাগের আরেকটি আরবী শব্দ কুরবান ব্যবহার করা হয়৷ ঈদূল আসহাকে বলা হয় কুরবানীর ঈদ৷ আল্লাহতায়ালায় বি ধান মানব জাতির সৃষ্টি লগ্ণ থেকেই কার্যকর হয়ে আসছে বলে জানান নজরুল ইসলাম গিলানী ইমাম সাহেব৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top