News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বিএসএফ জওয়ানের প্রতিবাদ করায় নিরীহ গ্রামবাসীদের মারধর
Image

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বিএসএফ জওয়ানের প্রতিবাদ করায় নিরীহ গ্রামবাসীদের মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ রক্ষকই ভক্ষকের ভূমিকায়৷ ঘটনা রাজধানী আগরতলা শহরতলীর লঙ্কামুড়া photo-1এলাকায়৷ ঐ এলাকায় টহলরত এক বিএসএফ জওয়ান স্থানীয় একটি বাড়িতে ঢুকে এক গৃহবধূকে পানীয় জল দেওয়ার জন্য বলে৷ স্বাভাবিক কারণেই ঐ মহিলা জওয়ানকে জল দিতে এগিয়ে আসেন৷ তখনই বিএসএফের জওয়ান মহিলাকে ঝাপড়ে ধরে ধর্ষণের চেষ্টা করে৷ মহিলার চিৎকারে লোকজনরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে ঐ জওয়ান৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেন৷ পরিস্থিতি বেগতিক দেখে লম্পট জওয়ান ঐ এলাকা থেকে পালিয়ে যায়৷ সে লঙ্কামুড়া বিওপিতে কর্মরত৷ বিষয়টি স্থানীয় জনগণের তরফ থেকে লঙ্কামুড়া বিওপি কর্তৃপক্ষকে জানানো হয়৷ কিন্তু জওয়ানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নিবলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য সীমান্তকারী বসবাসকারী মা-বোনদের উপর কর্তব্যরত বিএসএফদের একাংশ এধরনের ঘটনা প্রায়ই সংগঠিত করে চলেছে৷ তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷ বিএসএফের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস প্রশ্ণচিহ্ণে এসে দাঁড়াতে শুরু করেছে৷ এসব বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

youtu.be/mUaSlwInH-A

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top