News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি মরশুমের লা লিগা জিতবে রিয়াল মাদ্রিদ, দাবি রোনাল্ডোর
Image

চলতি মরশুমের লা লিগা জিতবে রিয়াল মাদ্রিদ, দাবি রোনাল্ডোর

মাদ্রিদ, ১২ সেপ্টেম্বর (হি.স.) : চলতি মরশুমের লা লিগা জিতবে রিয়াল মাদ্রিদ| এমনটা জানিয়ে রেখেছেন দলের গোলমেশিন RONALDO PHOTOক্রিশ্চিয়ানো রোনাল্ডো| চলতি লিগের মাত্র তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে| তাতে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে সিআরসেভেনের ক্লাব | রোনাল্ডো জানান, আমি ক্লাবের হয়ে যথাসম্ভব বেশি কাপ জিততে চাই| এবারের লা লিগার চ্যাম্পিয়ন হওয়াটা আমার জন্য বিশেষ কিছু হবে| আর আমি রিয়ালকে এই শিরোপা জেতাতে চাই| আমার বিশ্বাস রিয়াল এবারের লা লিগার চ্যাম্পিয়ন হবে|
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার থেকে এগিয়ে থাকা রিয়ালের প্রাণভোমরা লা লিগায় নিজেদের নতুন মরশুম দুর্দান্ত শুরু করেছে জানিয়ে রোনাল্ডো বলেন, আমাদের শুরুটা বেশ ভালো হয়েছে| আমরা চেষ্টা করবো আসরের শেষ পর‌্যন্ত নিজেদের এই পারফর্ম ধরে রাখতে| যদিও এটা দীর্ঘ একটা টুর্নামেন্ট তারপরও অাশা রাখছি আমরাই এবারের লা লিগা চ্যাম্পিয়ন |
তিনি আরও যোগ করেন, রিয়াল বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি| এখানে বিশ্বের সেরা ফুটবলারই খেলে থাকে| আমার ক্যারিয়ারও এখানেই বেশ ভালো অবস্থায় রয়েছে| তাহলে কেন আমি এমন একটি ক্লাব ছেড়ে চলে যাবো? আর কেনই বা এই ক্লাবের হয়ে খেতাব জিততে চাইবো না?
প্রসঙ্গত, এই মুহুর্তে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ | অন্যদিকে তিন ম্যাচের দুটিতে জিতে আর একটিতে হেরে ৬ পয়েনট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে আছে| মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা | আর তিন ম্যাচের একটিতে জয় আর দুটিতে ড্র করে অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫ পয়েন্ট| অ্যান্তোনিও গ্রিজম্যানের দলটির অবস্থান সাত নম্বরে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top