News Flash

  • Home
  • Uncategorized
  • তিনমাসের শিশুর মুখমন্ডল কামড়ে ছিন্নভিন্ন করে দিয়েছে পাগলা কুকুর

তিনমাসের শিশুর মুখমন্ডল কামড়ে ছিন্নভিন্ন করে দিয়েছে পাগলা কুকুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ সোনামুড়ার কমলনগরে শুক্রবার সন্ধ্যায় দুই বছর তিনমাস বয়সের একটি শিশুর মুখমন্ডল কামড়িয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে একটি কুকুর৷ শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

সোনামুড়ার কমলনগরে কুকুরের কামড়ে দুই বছর তিনমাস বয়সের একটি শিশু গুরুতরভাবে জখম হয়েছে৷ শিশুটির নাম সাহিন মিয়া৷ তাকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলেছে৷ জানা যায়, শুক্রবার সন্ধ্যা নাগাদ শিশুটি খেলতে খেলতে বাড়ির গেইটে গিয়েছিল৷ তখনই একটি কুকুর শিশুটির মুখমন্ডল কামড়িয়ে ছিন্নভিন্ন করে দেয়৷ রকাক্ত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় শিশুটিকে জিবিতে স্থানান্তর করা হয়৷ ঘটনা সম্পর্কে শিশুটির মা বিস্তারিত তথ্য জানান৷ পাগলা কুকুর শিশুটিকে কামড়িয়েছে বলে আশঙ্কা৷ ভাদ্র মাসে কুকুরের উৎপাত এমনেিতই মারাত্মক আকার ধারণ করে৷ এই সময়কালে কুকুরের উৎপাতে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেন ম ানুষ৷ জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন কুকুরের কামড়ে গুরুতর জখম শিশুটির চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top