News Flash

  • Home
  • Uncategorized
  • মেলারমাঠের অঙ্গুলী নির্দেশেই অধ্যক্ষ তৃণমূলকে বিরোধী দলের মর্যাদা দিতে চাইছেন না ঃ সুদীপ
Image

মেলারমাঠের অঙ্গুলী নির্দেশেই অধ্যক্ষ তৃণমূলকে বিরোধী দলের মর্যাদা দিতে চাইছেন না ঃ সুদীপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ই সেপ্ঢেম্বর৷৷ বিরোধী দলনেতার মর্যাদা নিয়ে অধ্যক্ষের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে তৃণমূল sudip-royকংগ্রেস৷ বিধানসভায় এক দশমাংশ সদস্য থাকা সত্বেও বিধানসভার অধ্যক্ষ তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের স্বীকৃতি প্রদানে গড়িমসি শুরু করেছেন বলে অভিযোগ৷ মেলারমাঠের অঙ্গুলী নির্দেশেই অধ্যক্ষ তৃণমূল কংগ্রেসে বিরোধী দলের মর্যাদা দিতে চাইছেন না বলেও অভিযোগ৷ শনিবার তৃণমূল কংগ্রেসে রাজ্য কার্য্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ছয় জন বিধায়ক রয়েছেন৷ শতাংশের হিসাবে এক দশমাংশ সদস্য রয়েছে তৃণমূল কংগ্রেসের৷ রাজ্য বিধানসভার আইন অনুযায়ী এক দশমাংশ সদস্য থাকলে বিরোধী দলের মর্যাদা দিতে হবে৷ ১৯৭২ সালের ত্রিপুরার বিধানসভার আইন এই স্বীকৃতিই দিয়েছে৷ ২০০৮ সালের সংশোধনীতে বলা হয়েছে বিধানসভায় বিরোধীপক্ষে যে দল সংখ্যাগরিষ্ঠতা থাকবে সেই দলকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে৷ স্বভাবতই ত্রিপুরার বিধানসভার আইন অনুযায়ী বর্তমান বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দিতে পারেন অধ্যক্ষ৷ বিষয়টি অধ্যক্ষের উপরই নির্ভরশীল৷ বিধানসভার অধ্যক্ষের সদ্দিচ্ছা থাকলেও মেলারমাঠের নির্দেশে তিনি তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দিতে চাইছেন না বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ অধ্যক্ষের এই সিদ্ধান্ত রাজ্য বিধানসভার আইনের পরিপন্থি বলেও মনে করে তৃণমূল কংগ্রেস৷ অবিলম্বে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা দিবাচন্দ্র রাঙ্খলকে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবী জানিয়েছেন সুদীপ বাবু৷ উল্লেখ্য, আগামী ২২শে সেপ্ঢেম্বর থেকে ত্রিপুরা বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে৷ বিধানসভা অধিবেশনের আগেই বিরোধী দলনেতার মর্যাদা নিয়ে বিষয়টির ফয়সলা না হলে তৃণমূল কংগ্রেস বিদ্রোহী হয়ে উঠতে পারে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সুদীপ রায় বর্মণ৷ তিনি অভিযোগ করেন বর্তমান সরকার ও শাসক দল নাকি উপজাতি বিদ্বেষি৷ দিবাচন্দ্র রাঙ্খলকে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করার কারণেই সরকার ও শাসক দল তাকে বিরোধী দলনেতা হিসাবে মেনে নিতে চাইছে না বলে অভিযোগ করেন তিনি৷ বিষয়টি নিয়ে বিতর্ক ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ বিধানসভা অধিবেশনের আগেই বিষয়টির নিঃষ্পত্তি হওয়া

জরুরী হয়ে উঠেছে৷ কেননা বিধানসভায় বিরোধী দলের ভূমিকা অপরিসীম৷ সেক্ষেত্রে বিরোধী দলের স্বীকৃতি না দেওয়ায় নতুন করে সমস্যা হতে পারে৷ এখন দেখার বিষয় বিধানসভার অধ্যক্ষ শেষ পর্যন্ত এ বিষয়ে কি সিন্ধান্ত গ্রহণ করেন৷

youtu.be/18ou_6705C0

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top