News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে গুলির লড়াইয়ে হত পুলিশকর্মী, নওগাম সেক্টরে তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী
Image

পুঞ্চে গুলির লড়াইয়ে হত পুলিশকর্মী, নওগাম সেক্টরে তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী

শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু–কাশ্মীরে ফের সেনা–জঙ্গি লড়াই। জম্মুর পুঞ্চ জেলার আলাহপির এলাকায় একটি J&Kনির্মীয়মাণ সরকারি ভবনে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে মৃত্যু হল এক পুলিশকর্মীর। রবিবার সকালে এই ঘটনায় আহত হয়েছেন স্থানীয় পুলিশের এস আই । জঙ্গিরা লস্কর ই তৈবার সদস্য।জম্মু ও কাশ্মীরের পুঞ্চে গুলির লড়াই চলছে ।

পুঞ্চের একটি নির্মীয়মান সরকারি ভবনে জঙ্গিদের উপস্থিতির রয়েছে, গোপন সূত্রে এই খবর পাওয়ার পরই ওই এলাকায় তল্লাশি চালাতে যায় পুলিশ। ঠিক তখনই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতে সন্দীপ কুমার নামের এক কনস্টেবলের মৃত্যু হয়। আহত হন স্থানীয় পুলিশের এস আই মঞ্জুর আহমেদ। গুলিবিদ্ধ হয়ছেন ওই এলাকার এক বাসিন্দাও। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। দু’‌পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। অন্যদিকে, সীমান্তে নওগাম সেক্টরের কাছে তিন জঙ্গিকে গুলিতে খতম করেছে সেনাবাহিনী।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top