News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্ছেদ অভিযানে খয়েরপুরে চলল বোলডোজার, উত্তেজনা
Image

উচ্ছেদ অভিযানে খয়েরপুরে চলল বোলডোজার, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়ক চার লেনে সম্প্রসারিত করার লক্ষ্যে দুপাশের amcজায়গা জবর দখলমুক্ত করার প্রয়াস অব্যাহত রয়েছে৷ খয়েরপুর সহ পার্শ্ববর্তী এলাকায় দোকানপাঠ, বাউন্ডারি ওয়াল সহ অন্যান্য নির্মাণ ভেঙ্গে সরকারি জমি দখল মুক্ত করার কাজ চলেছে৷
আসাম-আগরতলা জাতীয় সড়ক চারলেনে সম্প্রসারিত করার লক্ষ্যে খয়েরপুর এলাকায় দোকানপাট ও অন্যান্য নির্মাম ভেঙ্গে সরকারি জায়গা জবর দখলমুক্ত করার কাজ হাতে নিয়েছে প্রশাসন৷ শনিবার খয়েরপুরে বোলডোজার সহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে দোকানপাট ভেঙ্গে দেওয়া হয়৷ দোকানপাট ভেঙ্গে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে আগেই চূড়ান্ত নোটিশ পাঠানো হয়েছিল৷ অনেকেই স্বেচ্ছায় দোকানপাট ও অন্যান্য নির্মাণ সরিয়ে নিয়েছেন৷ যারা সরিয়ে নেননি তাদের দোকানপাট ভেঙে সরিয়ে দিয়েছে প্রশাসন৷ শনিবার এই অভিযানে নেতৃত্ব দেন জিরানিয়ার এসডিএম বিম্বিসার ভট্টাচার্য ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শংকর ভৌমিক প্রমুখ৷ এবিষয়ে বিস্তারিত জানান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শংকর ভৌমিক৷ বেআইনী নির্মাণ ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটতে না পারে সে জন্য প্রশাসনের তরফে আগাম নিরাপত্তার ব্যবস্থাও করা হয়৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top