News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী দশ সদস্যের যোগে মুর্শিদাবাদ জেলা পরিষদ দখলের পথে শাসকদল
Image

বিরোধী দশ সদস্যের যোগে মুর্শিদাবাদ জেলা পরিষদ দখলের পথে শাসকদল

বহরমপুর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে শাসকদল tmcতৃণমূল কংগ্রেস| শুক্রবার শাসকদলে ১০ জন যোগ দেওয়ায় জেলা পরিষদ দখলে ম্যাজিক ফিগার পার করেছে শাসকদল| জেলা পরিষদের ম্যাজিক ফিগার ৩৫| বর্তমানে তৃণমূলের ঝুলিতে রয়েছে ২৯ সদস্য| যদিও কংগ্রেসের তরফে সবটাই ভাঁওতা বলে দাবি করা হয়েছে|
শুক্রবার দুপুরে ১০ বিরোধী সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে মুর্শিদাবাদের তৃণমূলের পর‌্যবেক্ষক শুভেন্দু অধিকারী বলেন, এবার আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করলাম| মুর্শিদাবাদের মানুষ দেরিতে ৱুঝতে পেরেছেন বলেই কংগ্রেস থেকে সাত ও বামফ্রন্ট থেকে তিনজন তৃণমূলে যোগ দিলেন| এদিন জেলা পরিষদ দখলের পর শুভেন্দু অধিকারী আরও বলেন, এই জেলা পরিষদ দখলে আসায় মুর্শিদাবাদ জেলাকে রাজ্যে সেরা জেলায় পরিণত করাটাই হবে আমাদের মূল লক্ষ্য|
গত ১২ আগস্ট দশজনকে দলে টেনে প্রায় ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস| ৭০ আসনের জেলা পরিষদে একটি সদস্যপদ খারিজ হওয়ায় এখন ম্যাজিক ফিগার ৩৫| এদিন ১০ জন দলে যোগ দেওয়ায় কার‌্যত জেলা পরিষদ দখলের রাস্তা পরিস্কার হয়ে গেল|
একইসঙ্গে এদিন দলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যও| জেলা তৃণমূল নেতা মান্নান হোসেন বলেন, আগেই প্রায় হাতের মুঠোয় এসেছিল জেলা পরিষদ| এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম আমরা| মান্নান হোসেনের দাবি নস্যা করে জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, সবই ভাঁওতা| তৃণমূল ২৯ সদস্য রয়েছে বলে যে দাবি করছে তাও ভুয়ো| জেলা পরিষদ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়া কঠিন|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top