নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : রিও অলিম্পিকে সোনা না এলেও প্যারা অলিম্পিকে সোনা এনে দেশকে গর্বিত করলেন
মারিয়াপ্পান থাঙ্গাভেলু| রিওতে পুরুষদের হাইজাম্পে সোনা জিতলেন ভারতের এই প্যারা অ্যাথলিট| একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের বরুণ ভাটি| পদক জয়ী দুই অ্যাথলিটকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইটারে মোদী তঁার প্রতিক্রিয়ায় জানান, ইন্ডিয়া গর্বিত| প্যারা অলিম্পিকে সোনা জেতার জন্য মারিয়াপ্পানকে এবং ব্রোঞ্জ জেতার জন্য বরুণ ভাটিকে অভিনন্দন জানান| পিভি সিন্ধু ও সাক্ষী মালিকদের পর প্যারা অলিম্পিকেও পদক জয়ীদের জন্য অগ্রিম পুরস্কারের ঘোষণা করেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক| সোনা জয়ের জন্য মারিয়াপ্পান ৭৫ লক্ষ এবং ভাটি ৩০ লক্ষ টাকা পাবেন| হাইজাম্পে ১.৮৯ মিটার লাফ দিয়ে সোনা জেতেন থাঙ্গাভেলু| ১.৮৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন মার্কিন যুক্তারাষ্ট্রের স্যম গ্রিউই আর ভারতের ভাটিও ১.৮৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন|
2016-09-10

