নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ জোরদার নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার এমবিবি, বিবিএম সহ রাজ্যের বেশ
কয়েকটি কলেজে মনোনয়নপত্র দাখিল করেছে এসএফআই এবং টিএসইউ এর প্রার্থীরা৷ সুবিশাল মিছিল করে শহরের দুটি কলেজে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই সংগঠনের প্রার্থীরা৷ জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী সংগঠন দুটির প্রার্থীরা৷
মঙ্গলবার এমবিবি কলেজে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার থমথমে ছিল কলেজের পরিবেশ৷ বৃহস্পতিবার চেনা ছন্দে ফিরেছে দুটি কলেজে মনোনয়নপত্র দাখিল করেছে এসএফআই এবং টিএসইউ এর প্রার্থীরা৷ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মঠ চৌমুহনী থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় এমবিবি কলেজে৷ সেখান থেকে ফের মিছিল শুরু হয় এবং শেষ হয় বিবিএম কলেজে৷ কলেজের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রচুর সংখ্যায় টিএসআর বাহিনী মোতায়েন করা ছিল৷
এদিকে মঙ্গলবার এমবিবি কলেজে ছাত্র সংসদের কর্মী সমর্থকদের উপর এসএফআইয়ের হামলার প্রতিবাদে আগামীকাল
শুক্রবার ঐ কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র পরিষদ৷ ঐ ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার এমবিবি কলেজে গেইট সভা করেছে ছাত্র পরিষদ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতা ভিকি প্রসাদ অভিযোগ করেছেন কলেজগুলিতে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে৷ প্রশাসনের মদতে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে৷ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে কলেজগুলিতে৷ কলেজগুলির গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র পরিষদের তরফ থেকে মিছিল করা হচ্ছে৷ শান্তিপ্রিয় মিছিলে পুলিশ হামলা চালাচ্ছে৷ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের পিটিয়ে জখম করা হচ্ছে৷ গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা হচ্ছে৷ ভিকি প্রসাদ জানান আগামীদিনে কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র পরিষদের আন্দোলন জারি থাকবে৷
অন্যদিকে, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ছাত্র পরিষদ যখন এমবিবি কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে তখন ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে শহরের তিনটি কলেজে ছাত্র ধর্মঘট ডাক দেওয়া হয়েছে৷ এমবিবি কলেজেরে পাশাপাশি বিবিএম এবং ওইমেন্স কলেজেও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই৷ ছাত্র রাজনীতি নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷
কঠোর নিরাপত্তায় মনোনয়নপত্র দাখিল এসএফআই’র আজ ছাত্র ধর্মঘট, এমবিবিতে সভা করল ছাত্র পরিষদ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















